চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পদের পাহাড় গড়েছেন শফী পুত্র আনাস মাদানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

২০১৩ সালে শাপলা চত্ত্বরের ঘটনার পর থেকে সরকারের সঙ্গে এক প্রকার সমঝোতার মধ্য দিয়ে চলছে হেফাজতের শীর্ষ নেতৃত্ব। সংগঠনের যেকোনো সিদ্ধান্ত ও অনুদানের অর্থের হিসাব-নিকাশ সবই দেখভাল করছেন আল্লামা শফী পুত্র ও হেফাজতের কেন্দ্রীয় নেতা আনাস মাদানী। গত তিন বছরে হেফাজতের ইমেজকে কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়েছেন আনাস মাদানী।

শফী পুত্রের সম্পদের পাহাড় গড়া আর নিহত ব্লগার অভিজিৎ রায়ের কিছু বিষয় নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী ব্যারিস্টার ও ব্লগার নিঝুম মজুমদার।

শফী পুত্রের হাটহাজারী সদরের ঈদগাহ মাঠের দক্ষিণে পাশাপাশি তৈরি হওয়া পাঁচটি ভবন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচু তলায় এগারো শতক জমির উপর রয়েছে চারতলা সুপরিসর ভবন নিয়ে সম্প্রতিকালে কিছু সংবাদ প্রকাশ হয়েছে।

নিঝুম লিখেছেন, খুব সম্ভবত ফেসবুকেই পড়েছিলাম কোনো এক পত্রিকার লিংক ধরে। প্রিয় অভিজিৎদা’র নামে প্যারিসে একটা রাস্তার নাম করা হয়েছে। জেনেছিলাম সেটি হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের সামনে। প্যারিসের রাস্তা ঘাট তো তেমন চিনিনা। অন্ধের যষ্ঠীর মত সাথে ছিলেন নাহিদ ভাই। সাথে ছোট ভাই মনোয়ার। আমাদের মধ্যে নাহিদ ভাই প্যারিসবাসী সুতরাং তিনিই সাহায্যের জন্য সামনে আগায়া আসলেন। বাংলাদেশ হাই কমিশন হচ্ছে হেনরী মার্টিন রোডে। এরই মধ্যে বাপ্পী ভাই ঠিকানা পাঠিয়ে দিয়েছেন টেক্সট করে। সেই সম্বল নিয়ে আমরা এক সন্ধ্যায় খুঁজতে শুরু করলাম অভিজিৎ রায় কে। প্যারিসের রাস্তায় এক আঁধো আলোর সন্ধ্যায় আমরা বাঙালি তিন যুবক খালি খুঁজি…

খুঁজি আর খুঁজি কিন্তু অভিজিৎ রায়কে আর পাইনা। তিনজন তিন দিকে খোঁজা শুরু করলাম। ভিক্টর হুগো এভিনিউ বলেন, ফ্ল্যান্ড্রিন বুলভার্ড বলেন, রু ডি ক্যাম্পস সবখানে খুঁজলাম। পাইলাম না অভিজিৎদা’কে। খুঁজতে খুঁজতে আমাদের তিনজনের পা তখন ভয়ানক ব্যাথা। আমার অবস্থা বেশী খারাপ। আমার বাম পায়ে আর্থরাইটিসের ব্যাথা বহুদিনের। তারপরেও পা টেনে টেনে খুঁজেছি। এক পর্যায়ে হতাশা নিয়া ঘরে ফিরলাম। পেছনে পড়ে রইলো “অভিজিৎ দা এই প্যারিসের কোথাও নাম ফলক হিসেবে রয়েছেন” এমন এক আশা।

ঘরে গিয়া অনলাইনে আবার খুঁজলাম। এইবার জানা গেলো অভিজিৎদা’র নামে একটা নাম ফলক রিপোর্টাস উইদাউট বর্ডার নামে একটা সংগঠন লাগাইসিলো ঠিকি কিন্তু সেটা সাময়িক ভাবে। তারমানে আমরা খামাখাই খুঁজেছি সেই রাস্তায়। কিন্তু কেন জানি মনে হয়নাই খামখা খুঁজেছি। যতবার যত গলির সামনে দূর থেকে একটা সাইনবোর্ড দেখেছি, কাছে যেতে যেতে মনে হইসিলো ওইখানেই অভিজিৎদা একটা নাম ফলকের মধ্যে নিষ্পলক মুচকি হাসি দিয়া আমার দিকে তাকায়া ছিলেন।

Reneta

সেইদিন রাতে একটা গলিতে অভিজিৎদার নাম আশা করসিলাম কিন্তু সেই রাতে আমার অবচেতন মন “প্যারিসের প্রতিটা রাস্তায় অভিজিৎদা থাকতে পারেন”, এমন একটা আশার জন্ম দিয়া দিসেন।

আমরা যেই তিনজন অভিজিৎদা’রে খুঁজলাম আমরা তিনজনের কেউই নাস্তিক ছিলাম না। আমাদের মধ্যে মনোয়ার দুই ডীগ্রি বেশী মুসলিম। আমরা দুইজন ফাঁকিবাজ মুসলিম। কিন্তু এসব ধর্ম, জাত, পাত, উনার লেখা, উনারে নিয়া অপঃপ্রচার কিছুই আমাদের শরীরে বিঁধে নাই। আমরা একজন খুন হয়ে যাওয়া ভাইকে খুঁজসিলাম প্যারিসের রাস্তায়। অন্যায় ভাবে খুন হওয়া একজন মানুষ।

আজকে সংবাদ পত্রে দেখলাম আল্লামা শফীর পূত্র আনাস এক বছরে ঠিক কতটা সম্পদের মালিক হইসেন। এইতো গত সপ্তাহে জানলাম শফী হুজুরকে রেল ওয়ের ৩২ কাঠা জমি (নাকি বিঘা?) দিয়া দেয়া হইসে। শফী হুজুর এখন বাণী দিয়া বেড়ান, “ছাত্রলীগ ভালো, আওয়ামী লীগ ভালো”

আসলে কাউরে কিছু বলার নাই। দুঃখ নাই, ক্ষোভ নাই, হতাশা নাই, বিষাদ নাই। কেমন যেন ভাবলেশহীন। তবে মনের ভেতর একটা গোপন ঘৃণা মাঝে মধ্যে চিলিক মাইরা যায়। আমার যেহেতু তেমন কোনো ক্ষমতা নাই কিংবা সরকারের সাথে লড়ার অমন প্রতিপত্তি নাই, তাই আমি সেইসব ঘৃণা উগড়ায়া দেই আমার মত। আমি সেইসব ঘৃণায় অভিশাপ দেই।

আজ এখানে দাড়িয়ে এই রক্ত গোধূলিতে

অভিশাপ দিচ্ছি।

আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ

দিয়েছিলো সেঁটে,

মগজের কোষে কোষে যারা

পুঁতেছিলো আমাদেরই আপনজনের লাশ

দগ্ধ, রক্তাপ্লুত…

আমি তাদের অভিশাপ দিচ্ছি…অভিশাপ…

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিঝুম মজুমদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পৃথিবীর সব থেকে সুখী মানুষ’

পরবর্তী

মা দিবসে সাকিব-মুশফিকের মধুর বার্তা

পরবর্তী

মা দিবসে সাকিব-মুশফিকের মধুর বার্তা

লন্ডনের নতুন মেয়রকে নিয়ে লিখতেই পাকিস্তানি ব্লগার খুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT