চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পত্তিতে নারীকে সমঅধিকার দিলো প্রথম আরব দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
তিউনিশিয়া-সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার

উত্তরাধিকার সম্পত্তিতে নারীকে সমান অধিকার দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তিউনিশিয়া। প্রথম আরব দেশ হিসেবে এমন ঘোষণা দিয়ে ইতিহাস তৈরি করেছে দেশটি।

তিউনিশিয়ার ক্যাবিনেটে শুক্রবার এ বিষয়ক একটি আইনের অনুমোদন দেয়া হয়েছে। সেটি অনুসারে, উত্তরাধিকার সূত্রে এখন থেকে পরিবারে নারী ও পুরুষ সদস্য সমপরিমাণ সম্পত্তি পাবে, ইসলামিক আইন থেকে যা ব্যতিক্রম।

বিতর্কিত এই আইনটি কার্যকর হওয়ার আগে দেশটির পার্লামেন্টে যাচাই বাছাই শেষে পাস হতে হবে।

২০১৭ সালের আগস্টে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি কাইদ এসেবসি প্রথম এমন একটি আইন প্রণয়নের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

বহু মুসলিম এই আইনের প্রতিবাদ করছেন। কারণ এটি পবিত্র কোরআনে বর্ণিত বিধানের বিরুদ্ধে যায়। কোরআনে বলা হয়েছে, একজন পুরুষ দু’জন নারীর সমান সম্পত্তি পাবে।

তবে এসেবসির মতে, উত্তরাধিকার বিষয়ে শরিয়াহ আইন অনুসরণ করবে কি করবে না, সেই সিদ্ধান্ত নেয়ার সুযোগ নাগরিকদের থাকা উচিত। এটি আরোপ করে দেয়া ঠিক নয়।

Reneta

এছাড়াও ওই সময়েই এসেবসি ‘ব্যক্তি স্বাধীনতা ও সমতা কমিটি’ নামে একটি কমিটি গঠন করেছিলেন। ওই কমিটির দায়িত্ব ছিল তিউনিশিয়ার জনগণকে আরও বেশি স্বাধীনতা দেয়ার উদ্দেশ্যে দেশটির আইনি ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করতে।

তিউনিশিয়া তুলনামূলক প্রগতিশীল একটি আরব দেশ। সেই প্রগতিশীলতাকে এগিয়ে নিতে চান বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট এসেবসি।

তার ভাষায়, জেন্ডার সমতার আইনটির মধ্য দিয়ে দেশের সংবিধান মোতাবেকই জনগণের অধিকার নিশ্চিত করতে চান তিনি। কেননা সংবিধানে বলা আছে, তিউনিশিয়া রাষ্ট্রটি নাগরিকত্ব, জনগণের ইচ্ছা এবং আইনের আধিপত্য – এই তিনটি উপাদানের ভিত্তিতে গঠিত।

কিন্তু এসেবসি যতই জনগণের জন্য জেন্ডার সমতার ওপর জোর দিন, ২০১৭ সালে তার বক্তব্যের পর ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ৬৩ শতাংশ তিনিশিয়ান, যার ৫২ শতাংশই নারী – সম্পত্তিতে সমঅধিকারের বিরোধী।

Jui  Banner Campaign
ট্যাগ: আরব দেশউত্তরাধিকারতিউনিশিয়াপৈত্রিক সম্পত্তিসম্পত্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT