চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র সম্পদ রক্ষায় যথাযথ ব্যবস্থাপনা প্রয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ১০, জুন ২০২০
- সেমি লিড, পরিবেশ
A A

বিশ্ব সমুদ্র দিবস পালন শুধু সমুদ্র সম্পদ রক্ষার আলোচনা নয়, আইনের কঠোর প্রয়োগ, যথাযথ ব্যবস্থাপনা এবং মনিটরিং প্রয়োজন বলে মত দিয়েছেন গবেষক ও পরিবেশবাদিরা। ৯ জুন বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ও ওয়ার্ল্ড ফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন আলোচনায় এ সব বিষয় উঠে আসে। আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, পরিবেশবিদগণ। আলোচনায় বক্তারা বলেন, করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে উদ্যোগী হতে হবে।

পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, নিয়ম না মেনে আহরণের কারণে সমুদ্রের মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে, সমুদ্রের অভ্যন্তরীণ জীববৈচিত্র ধ্বংস হচ্ছে। সমুদ্র সম্পদ রক্ষায় শুধু আলোচনা নয়, আইনের কঠোর প্রয়োগ, যথাযথ ব্যবস্থাপনা এবং মনিটরিং প্রতিষ্ঠানগুলোকে আরো সজাগ হতে হবে বলে মনে করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

তিনি বলেন, প্রকৃতির প্রতি হারিয়ে যাওয়া মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে। প্রকৃতির প্রতি আমরা নির্মম বলেই করোনা আমাদের একটি শিক্ষা দিয়েছে। করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে উদ্যোগী হতে হবে।

এজন্য সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলোকেও এগিয়ে আসতে হবে। সমুদ্রকে অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আক্তার বলেন, করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে প্রকৃতির প্রতি আমরা নির্মম। এর থেকে উত্তরণ ও পরিবেশ রক্ষায় সমুদ্র নিয়ে পড়াশুনা করা শিক্ষার্থীদের দক্ষ বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ সমুদ্র সম্পদকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সিলেট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. রাশেদ তালুকদার মনে করেন, সমুদ্র নিয়ে শুধু পড়াশুনা করলেই হবে না, সে সম্পর্কিত আইনের বিষয়ে সাধারণ জ্ঞান নিতে হবে ওশানোগ্রাফির শিক্ষার্থীদের। প্রয়োজনে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তনের পক্ষে মত দেন তিনি।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার, কোস্টাল অ্যান্ড মেরিন, মায়েভ নাইটিঙ্গেল সমুদ্র দূষণে অন্যতম কারণ সামুদ্রিক প্লাষ্টিক বর্জ্যকে দায়ী করেন। কিভাবে এই বর্জ্য ব্যবস্থাপনা করা যায় সেটি নিয়ে কাজ করছে তার প্রতিষ্ঠান আইইউসিএন কাজ করছে উল্লেখ করে এবিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক সহযোহিগতা প্রয়োজনীয়তার কথা বলেন। সমুদ্র পাড়ের মানুষের সহযোগিতা ছাড়া সমুদ্র সম্পদ রক্ষা সম্ভব নয়। এমনটা মনে করেন সেন্টার ফর নেচালার রিসোর্স স্টাডিস (সিএনআরএস) এর পরিচালক এম আনিসুল ইসলাম। এই জনগোষ্ঠিকে আরো বেশি সম্পৃক্ত করার উপর জোর দেন তিনি।

Reneta

সরকারের একশ বছরের যে ডেল্টা প্ল্যান তাতে মৎস্যজীবীদের সম্পৃক্ত করা প্রয়োজন বলে মত দিন তিনি। সমুদ্র নিয়ে কাজ করা সব প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে কোথায় ঘাটতি বা সমস্যা রয়েছে সেটি খুঁজে বের করার তাগিদ দেন এসইউএফএএল’র প্রযুক্তি বিষয়ক ইশতিয়াক উদ্দিন আহমেদ। সমুদ্র নিয়ে তথ্যভান্ডার গড়ে তোলা, গবেষণা বাড়ানো ও আইনের উন্নয়ন চান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবেশপ্রকৃতি ও জীবনবিশ্ব সমুদ্র দিবসসমুদ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT