চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্রে পাচারকারীদের দৌরাত্ম্য চলছেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ পূর্বাহ্ন ১৫, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ভূ-মধ্যসাগরে ৬শ’ত ১৭ জনের পর ইন্দোনেশিয় উপকূলে ৭শ’র বেশি বাংলাদেশী ও রোহিঙ্গা  অভিবাসী উদ্ধার হয়েছে। এর আগে বৃহস্পতিবার লিবীয় উপকূল থেকে ২শ’ত ৪৫ অভিবাসীকে উদ্ধার করে ইতালিয় বর্ডার পুলিশ। সব মিলিয়ে দুই দিনে ১৫শ’তর বেশি অভিবাসী উদ্ধার হয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার ভোরের দিকে ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে ডুবতে বসা একটি নৌকা থেকে ৭ শ’র বেশি বাংলাদেশী ও রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। যাদের মধ্যে ৩৯৫ জনই বাংলাদেশী। পরে তাদের আচেহ প্রদেশের লাংসা বন্দরে কাছের একটি ওয়্যার হাউজে নেয়া হয়েছে।

এর আগে ব্রিটিশ নৌ সেনারা ভূমধ্যসাগর থেকে ৬ শ’র বেশি আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করে। সাগরে অভিযানের মধ্যেও পাচারকারীদের দৌরাত্ম্য চলছেই।

কয়েকদিন ধরে সাগরে ভাসছিলো বাংলাদেশী ও রোহিঙ্গা শরনার্থী বোঝাই নৌকাটি। মালয়েশীয় নৌবাহিনীর ধাওয়া দিলে ইন্দোনেশিয়ার জলসীমায় ঢুকে পড়ে নৌকাটি।

হঠাৎ নৌকাটি ডুবতে শুরু করলে তাদের উদ্ধার করে স্থানীয় জেলেরা। আচেহ’র পূর্ব উপকূলে লাংসা বন্দরে শরণার্থীদের নিয়ে আসে তারা।

বাংলাদেশী ও রোহিঙ্গা শরণার্থী বোঝাই আরেকটি নৌকা ইন্দোনেশিয়ার জলসীমার কোথাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

Reneta

ভূমধ্যসাগরে বৃহস্পতিবার ৬শ’১৭ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচ এম এস বুলওয়ার্ক। বুধবার ও বৃহস্পতিবার সাড়ে ৩ হাজার অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে জার্মান, ইতালীয় এবং ব্রিটিশ নৌবাহিনী।

উদ্ধার অভিবাসীদের বেশির ভাগই সোমালিয়া ও নাইজেরিয়ার অধিবাসী। এদের মধ্যে রয়েছে নারী ও শিশু। উদ্ধারকৃতরা জানিয়েছেন, যুদ্ধ ও জাতিগত সংঘাতই তাদের দেশত্যাগের কারণ।

এর আগে, বৃহস্পতিবার লিবীয় উপকূল থেকে ২শ’৪৫ জন অভিবাসীকে নৌবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে ল্যাম্পেডুসা বন্দরে নিয়ে আসে ইতালীয় বর্ডার পুলিশ। সেখানকার অভিবাসী আশ্রয় কেন্দ্রে জায়গা না হওয়ায় তাদের ইতালির অন্য বন্দরে নেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT