চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনার মুখে কোহলিকে পাশেই পাচ্ছেন ধোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হারের পর এমএস ধোনির ব্যাটিং ঘিরে সমালোচনা তুঙ্গে। তবে কঠিন সময়ের মুখে অধিনায়ক বিরাট কোহলিকে পাশেই পাচ্ছেন দেশটির উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

রোববার এজবাস্টনে ভারতকে ৩১ রানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে ইংল্যান্ড। স্বাগতিকদের করা ৩৩৭ রানের জবাবে ভারত আটকে যায় ৩০৬ রানে। ধোনি ৩১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তবুও পড়েছেন সমালোচনার মুখে।

শত্রুতা ও বৈরিতা ভুলে পাকিস্তানের সমর্থকরাও ইংল্যান্ড ম্যাচে ভারতকে সমর্থন করেছিলেন। কেননা, ভারত জিতলে পাকিস্তানের সেমির স্বপ্ন উজ্জ্বল হত। টিম ইন্ডিয়া হেরে যাওয়ায় পাকিস্তানের দিক থেকে ধোনির সময় অনুপযোগী ও ‘মন্থর’ ব্যাটিংয়ের সমালোচনা আসছে। নিজ দেশেও সমালোচনার মুখে পড়েছেন এমএস।

‘এমএস বাউন্ডারি হাঁকানোর জন্য অনেক চেষ্টা করেছিল। এটি সহজ ছিল না। কারণ তারা সত্যিই দারুণ বোলিং করছিল। রানরেট যখন ১৪-১৫ হয়ে যায়, তখন এটি কষ্টসাধ্যই ছিল। আমরা এটি নিয়ে বসে আলোচনা করবো, মূল্যায়ন করবো এবং পরের ম্যাচে ভালো করার চেষ্টা করবো।’ সমালোচনার জবাবে ধোনির প্রতি এভাবেই সমর্থন ঝরেছে কোহলির কণ্ঠে।

হেরে গেলেও ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে ভুল করেননি কোহলি, ‘প্রতিটি দলই একটি কিংবা দুটি ম্যাচে হেরেছে। আজকে ইংল্যান্ড ভালো খেলেছে। কেউই হারতে চায় না। কিন্তু আপনাকে মেনে নিতে হবে এবং বুঝতে হবে প্রতিপক্ষ দল আজ ভালো খেলেছে।’

ভারত নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ওই দুই ম্যাচের একটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত টিম ইন্ডিয়ার। আর তাতে হেরে গেলেও সেমির পথ ভালোভাবেই থাকবে কোহলিদের। সেক্ষেত্রে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে, সঙ্গে হিসাব মেলাতে হবে রানরেট দিয়ে। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ভারত।

ট্যাগ: কোহলিধোনিবিশ্বকাপ-২০১৯ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীমান্ত পেরিয়ে আচমকা নর্থ কোরিয়ায় ট্রাম্প

পরবর্তী

‘ধর্মীয় কারণে’ সিনেমা ছাড়ছেন জাইরা, নাকি ‘পাবলিসিটি’?

পরবর্তী

'ধর্মীয় কারণে' সিনেমা ছাড়ছেন জাইরা, নাকি 'পাবলিসিটি'?

ময়মনসিংহ-সড়ক দুর্ঘটনা-ট্রাক-পিকআপ সংঘর্ষ

মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

সর্বশেষ

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT