সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই । সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন।
নিউমোনিয়া, কিডনিতে সমস্যা এবং ডায়াবেটিস রোগে মারাত্নক অসুস্থ সমাজকল্যাণ মন্ত্রীকে গত ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।
তাকে বারডেমে রেখে চিকিৎসা করাতে ডাক্তারদের মত থাকলেও পরিবারের সিদ্ধান্তমতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীকে বারডেম হাসপাতালে লাইফ সার্পোটে রাখা হয়েছিলো।
গত ৪ আগস্ট রাতে হবিগঞ্জের মাধবকুন্ডে আলোচনা সভা থেকে ফিরলে রাত শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই মন্ত্রীকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।







