চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের শান্ত থাকতে বলেও অভিশংসন নিয়ে ‘চুপ’ ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হওয়ার পর এক ভিডিওবার্তা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সেই ভিডিওবার্তায় সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তবে অভিশংসন নিয়ে কোনো মন্তব্য করেননি।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিসের ডেস্কের পেছনে বসে রেকর্ড করা ভিডিওবার্তায় ট্রাম্প বলেছেন, ‘আমার কোনো সত্যিকারের সমর্থক রাজনৈতিক সহিংসতা ঘটাবে না। কোনো সত্যিকারের সমর্থক আইনের অনুশাসনকে অশ্রদ্ধা করবে না অথবা মহান যুক্তরাষ্ট্রের পতাকার অসম্মান করবে না।’

‘‘যারা আমাদের এজেন্ডাতে বিশ্বাস করে, তারা দেশের উত্তেজনা প্রশমনে ও মেজাজ শান্ত করতে কাজ করবে এবং দেশে শান্তির প্রচারে সহায়তার উপায়গুলি ভাবতে সাহায্য করবে।’’

ভিডিওতে তিনি আরও বলেন, ‘সম্প্রতি মুক্তবাকের উপর আঘাত দেখা যাচ্ছে। আমাদের নাগরিকদের সেন্সর করা, বাতিল করা ও কালো তালিকাভুক্ত করা ভুল এবং সেগুলো ভয়ঙ্করও। এখন আমাদের একজনের অন্যজনকে চুপ না করিয়ে বক্তব্য শোনা উচিত।’

ক্ষমতা থেকে বিদায়ের মাত্র ১ সপ্তাহ আগে লজ্জাজনকভাবে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

Reneta

ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে উস্কানির দায়ে বুধবার কয়েক ঘণ্টার বিতর্ক শেষে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২৩২ এবং বিপক্ষে ১৯৭টি। ডেমোক্র্যাটিক পার্টির আনা অভিশংসন প্রস্তাবে সমর্থন দেন ১০ রিপাবলিকান নেতাও।

গত বুধবার কংগ্রেসে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দেবার সময় ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালালে পাঁচজন নিহত হয়।

ওই হামলার ঠিক আগে ট্রাম্পের ভাষণ সমর্থকদের উস্কে দেয় বলে সমালোচনা ওঠে। এই অবস্থায় প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা করে ট্রাম্পের হাত থেকে ক্ষমতা নিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানায় কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা।

সেজন্য যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পেন্স সেই আবেদনে সাড়া না দিলে অভিশংসনের প্রস্তাব তোলেন ডেমোক্র্যাটরা।

প্রতিনিধি পরিষদে ট্রাম্প অভিশংসিত হলেও তিনি স্বপদে বহাল থাকবেন। সিনেটে প্রস্তাবটি পাস না হওয়ায় তাকে পদ ছাড়তে হচ্ছে না। ২০ জানুয়ারির আগে সিনেট অধিবেশন বসছে না বলে আগেই জানিয়েছেন সিনেট নেতা মিচ ম্যাককনেল। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২০ সালে একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তবে সে দফায় সিনেটে ভোটাভুটিতে তার পদ রক্ষা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT