চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের নিয়ে আবারও শিরোপা উৎসব করবেন ক্লপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

৩০ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের উৎসব, অথচ স্টেডিয়ামে বসে সেই দেখার কেউ। করোনা মহামারীর কারণে ভাঙা মন নিয়ে ঘরে বসেই প্রিয় ক্লাবের উল্লাস কল্পনা করেছেন লিভারপুল সমর্থকরা। যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য আছে সুসংবাদ। ট্রফি জেতানো কোচ ইয়ূর্গেন ক্লপ কথা দিয়েছেন, সবাইকে নিয়ে আবারও করবেন উৎসব।

২০১৯-২০ মৌসুমে বুধবার রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে শেষ ম্যাচটি খেলে ফেলেছে চ্যাম্পিয়ন লিভারপুল। জয়-হার, যাই হোক না কেনো, ম্যাচের শেষে কদিন আগে জেতা ট্রফিটা বুঝে পাওয়া ও উৎসব করার কথা ছিল অলরেডদের। হতাশ হতে হয়নি ক্লপকে, চেলসিকে ৫-৩ গোলে উড়িয়ে কোচের খুশি বাড়িয়েছেন জর্ডান হেন্ডারসনরা।

এমন খুশির দিনে হতাশা কেবল, করোনার কারণে লিগ জয়ের ট্রফি বুঝে পাওয়াটা মাঠে বসে দেখতে পারেননি সমর্থকরা। ক্লপ আগেই বলে রেখেছিলেন, ঘরে বসেই যে যার মতো উৎসব করুন। লকডাউন উঠে গেলে তাই আবারও উৎসব হবে কথা দিয়ে রেখেছেন শিরোপাজয়ী জার্মান কোচ।

‘আপনারা যদি মনে না করেন যে এই শিরোপা আপনাদের জন্য তাহলে আমার কিছু করার নেই। পাঁচ বছর যারা ক্লাবকে বিশ্বাস করতেন না তাদের বলেছিলাম মনে বিশ্বাস আনতে। আপনারাই পেরেছেন। আপনারাই আমাদের চ্যাম্পিয়ন করেছেন।’ স্কাই স্পোর্টসকে সাক্ষাৎকারে বলেছেন ক্লপ।

‘আমরা আবারও উৎসব করবো। এখন যা মন চায় পান করুন, তবে প্রস্তুত থাকুন যে যখন এই পচা মহামারী শেষ হয়ে যাবে, তখন আবার একসঙ্গে শিরোপা উদযাপন করবো।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলরেডঅ্যানফিল্ডক্লপলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বৈরাচারের দোসরাই বিএনপিকে স্বৈরাচারের দোসর বলে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যত বাধাই আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

ডিপিএল শুরু হচ্ছে ৪ মে, থাকছে না সুপার লিগ

এপ্রিল ২৭, ২০২৬

যেভাবে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT