চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বয়কদের সঙ্গে বসতে ৩ আওয়ামী লীগ নেতাকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দিয়েছেন। এজন্য তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে এ বিষয়ে দায়িত্ব দিয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে গণভবনে রাতে এ বিষয়ে জরুরি বৈঠক করে আওয়ামী লীগ।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আলোচনায় উঠে আসে বিভিন্ন বিষয়। এক পর্যায়ে তারা মত প্রকাশ করেন: তারা চায় দেশ আবার স্বাভাবিক হোক, পরিস্থিতি খারাপ হবার কারনে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং আমদানি-রপ্তানি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

অন্যদিকে বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। বৈঠকে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে এবং তারা জানান যে তারা শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা একমত। এরই মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে।

হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে। এর সঠিক বিচারও হবে। এরই মধ্যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবেন আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সমন্বয়ে গঠিত টিম ।

শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের কোন আপত্তি নেই। কিন্তু, তৃতীয় পক্ষ যেন শিক্ষার্থীদের ব্যবহার করে সুবিধা আদায় করতে না পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। এসময় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি।

Reneta

জরুরি এ বৈঠকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুর নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে অংশ নেন।

অন্যদিকে, গতকাল ২ আগস্ট সারা দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণমিছিল করেছে। এসময় গণমিছিলে শিক্ষক, কবি-সাহিত্যিক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষও অংশ নিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকোটা সংস্কার আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT