তৃতীয় টেস্ট চলাকালীন ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে ‘সমকামী’ বলে স্লেজিং করায় ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েলকে চারটি ওয়ানডে ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। নিষেধাজ্ঞার সঙ্গে আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ক্যারিবীয় পেসার।
শ্যানন কী বলে স্লেজিং করেছেন, তা সম্প্রচারে ধরা পড়েনি। তবে, রুট শুনেছেন স্লেজিংয়ের নামে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে।
শ্যাননের অবশ্য সাফাই, ‘সমকামী’ অপমানজনক কথা নয়। সমকামী হওয়ার মধ্যে ভুল কিছু নেই। তার এই সাফাইয়ে শাস্তি অবশ্য কমেনি। সেইসঙ্গে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।
এর মধ্যে বুধবার চতুর্থ দিনেই তৃতীয় টেস্ট ২৩২ রানে জিতে নেয় ইংল্যান্ড। সিরিজ অবশ্য ২-১ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।








