চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সভ্যতা, তুমি নিজেই জানো না, তুমি কতোটা অসভ্য!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ পূর্বাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারী দম্পতির হামলায় ১৪জন নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর ‘পূর্ণ’ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

ট্রাম্পের দাবির প্রতিবাদ জানিয়ে এবং পশ্চিমা দেশের নির্বাচনী প্রচারণার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী বাঙ্গালি শিক্ষক ও গবেষক আমিনুল ইসলাম। স্ট্যাটাসে তিনি লিখেছেন:

আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আজ ঘোষণা করেছেন

– আমেরিকায় সব রকম মুসলমানদের প্রবেশাধিকার বন্ধ করে দেয়া উচিত!

এই নিয়ে এখন আমেরিকা ও পুরো পৃথিবীতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অথচ আমেরিকার সংবিধানে পরিষ্কার বলা আছে, যে যার ধর্ম স্বাধীন ভাবে পালন করবে। ধর্মীয় কারণে কারো প্রতি বৈষম্য করা যাবে না।

অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই প্রেসিডেন্ট পদপ্রার্থী আমেরিকার সংবিধান বিরোধী কথা বলেছেন-এর জন্য কেউ তাকে গ্রেপ্তার করবে না কিংবা তাকে সাম্প্রদায়িকও বলছে না কেউ! এর চাইতেও অবাক করা ব্যাপার হচ্ছে, এই ঘোষণা দেয়ার পর তার জনপ্রিয়তা হু হু বেড়ে গেছে আমেরিকায়!

Reneta

জঙ্গিবাদের সাথে কিছু মুসলমান হয়তো জড়িত। তাই বলে সকল মুসলমানকে এক পাল্লায় মেপে তিনি এখন- কোন মুসলমাদের আমেরিকায় ঢুকতে দিতে চাইছেন না! কিন্তু আমেরিকাতে এর মাঝেই যে সব মুসল্লি আছে, তাদের কি হবে? ধর্মীয় সংখ্যালঘু এই মানুষ গুলোতো এখন দেখছে, নিজ দেশে তারা পরবাসী হয়ে যাচ্ছে! এইভাবে কি জঙ্গিবাদ দমন করা সম্ভব! কে বুঝাবে এদের, এভাবেই জঙ্গিবাদের বীজ বপন করা হয়!

আমরা অনেকেই বলে থাকি, পশ্চিমা দেশ গুলো অনেক উদার ও অসাম্প্রদায়িক। অথচ আমাদের দেশে নির্বাচনের সময় কোন দিন কোন দলের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী প্রার্থী এই ধরনের মন্তব্য প্রকাশ্যে (ভেতরে কি মনে করেন, সেটা ভিন্ন আলোচনা) করেছেন কিনা অন্তত আমার মনে পড়ে না! কিংবা করলেও তার জনপ্রিয়তা কোন দিনই বাড়বে না বরং একদম কমে যাবে। অথচ এই পশ্চিমা দেশ গুলো বলে থাকে -আমরা নাকি সভ্যতার থেকে অনেক দূরে! হায়রে “সভ্যতা”, তুমি নিজেই জানো না, তুমি কতোটা “অসভ্য!”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুল ইসলামক্যালিফোর্নিয়াবন্দুকধারীর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে নারীর মাথা ও কবজিবিহীন মরদেহ উদ্ধার

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে টোল আরোপ বেআইনি: জাতিসংঘের শিপিং তদারকি সংস্থা

এপ্রিল ১২, ২০২৬

‘কঠিন’ ম্যাচ জিতে এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবছেন ফ্লিক

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাব, বন্যা সংকটে শ্রীলঙ্কায় ত্রিমুখী আঘাত

এপ্রিল ১২, ২০২৬

মেসির গোল নেই, ঘরে পয়েন্ট হারাল মিয়ামি

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT