চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সভায় ঢুকতে পারেননি, তবুও শ্রীনিবাসনই ‘আসল’ খেলোয়াড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

বয়সের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ সভায় থাকতে পারেননি সংস্থাটির বিতর্কিত সাবেক সভাপতি এন শ্রীনিবাসন। কিন্তু সভার বাইরে থেকেও ঠিকই কলকাঠি নেড়েছেন। এতে তার মত সত্তরোর্ধ্ব বুড়োদের বাইরে রেখে বোর্ড গঠনে লোধা কমিশনের যে সুপারিশ ছিল, সেটি তীব্র বিরোধিতার মুখে পড়েছে। বলা হচ্ছে এই বিরোধীতাকারীরা শ্রীনির অনুসারী। তারা জিতলে আবারও তাই ক্রিকেট প্রশাসনে ফেরার পথ প্রশস্ত হতে পারে আগাগোড়া বিতর্কিত শ্রীনির।

বৃহস্পতিবার বিসিসিআইয়ের বিশেষ সভায় শ্রীনি এবং তার বিতর্কিত অনুসারী নিরঞ্জন শাহর প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন বিচারপতি লোধার সুপারিশে গঠিত বিশেষ কমিশন। সেই সভায় থাকতে পারেননি বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরিসহ বোর্ডের অন্য অনেক কর্মকর্তাও। কেবল মাত্র বিভিন্ন রাজ্যের বোর্ড সভাপতিদের প্রবেশাধিকার ছিল। সেজন্য ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরীকে প্রতিনিধিদের স্বীকৃতিপত্র পরীক্ষা করতে হয়েছে সতর্কভাবে। অন্য সময় সাধারণ কর্মীরাই এ ধরনের কাজ করে থাকেন।

লোধা কমিশনের বিশেষ সুপারিশ ছিল ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্রিকেটের প্রশাসনে ঢুকতে না দেওয়ার। সরকারের মন্ত্রী এবং কর্মকর্তাদেরও ক্রিকেটে জড়িত হওয়া নিয়ে আপত্তি কমিটির। কিন্তু বাস্তবে দেখা গেছে বোর্ড সদস্যদের মত ভিন্ন।

শীর্ষ কর্মকর্তাদের বয়স ৭০ বছর করা এবং ক্রিকেট প্রশাসনে তাদের পদের মেয়াদ ৯ বছর করার দাবি জানিয়েছেন সভায় উপস্থিত প্রতিনিধিরা। এছাড়া মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের ক্রিকেট প্রশাসনে ঢুকতে না দেওয়ার সুপারিশের ব্যাপারেও আপত্তি রয়েছে তাদের। সেটা কার্যকর হলে শ্রীনিবাসনের মত ব্যক্তিদের আবারও বিসিসিআইয়ের প্রশাসনিক ক্ষমতায় আসীন হওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে।

শ্রীনিবাসনের মত বিতর্কিত কর্মকর্তাদের ব্যাপারে বোর্ড প্রতিনিধিদের সমর্থন দেখে লোধা কমিশন স্তম্ভিত বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। আবারও শ্রীনির মত লোকদের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা ক্রিকেটের জন্য অশনি সংকট বলেই মনে করছে লোধা কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিসিআইশ্রীনিবাসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি উপাচার্য নির্বাচন: এবারও সাদা দলের সিনেট সভা বর্জন

পরবর্তী

ভরিতে স্বর্ণের দাম প্রায় দেড় হাজার টাকা বাড়লো

পরবর্তী
স্বর্ণের দাম

ভরিতে স্বর্ণের দাম প্রায় দেড় হাজার টাকা বাড়লো

হজ ফ্লাইট

ভিসা জটিলতায় কম যাত্রী নিয়ে উড়েছে দুটি হজ ফ্লাইট

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT