চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব স্থাপনা থেকে চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার নির্দেশ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:৪১ অপরাহ্ণ ২২, মে ২০১৭
আদালত
A A

বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম সকল স্থাপনা থেকে ৯০ দিনের মধ্যে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ আহমেদ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম সকল স্থাপনা থেকে মুছে ফেলার নির্দেশনা চেয়ে পার্বত্য চট্রগ্রামের বদিউজ্জামান সওদাগর ও হেলাল উদ্দিন হাইকোর্টে রিট করেছিলেন।

ওই রিটের শুনানি শেষে আদালত সোমবার আদেশ দিয়েছেন।

১৭ সেপ্টেম্বর মৃত্যুর আগ পর্যন্ত পাকিস্তানের প্রতিই তিনি আনুগত্য বজায় রেখেছেন। মৃত্যুর আগপর্যন্ত সে দেশের মন্ত্রীর মর্যাদায় অধিভুক্ত ছিলেন তিনি। এবং রাজা ত্রিদিব রায় একজন যুদ্ধাপরাধী। আমাদের স্বাধীনতার বিরোধিতায় এবং স্বাধীনের পরও স্বীকৃতির বিরুদ্ধে তৎপরতা চালিয়েছেন তিনি।

Reneta

রাজা ত্রিদিব রায় গোষ্ঠী প্রধান হওয়ায় তার সিদ্ধান্তে চাকমারা পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা । এপ্রিলের মাঝামাঝি, নির্দিষ্ট করে বললে ১৬ তারিখ রাঙ্গামাটিতে পাকিস্তান থার্ড কমান্ডো ব্যাটেলিয়ান অবস্থান নেয়। স্পেশাল সার্ভিস গ্রুপের এলিট কমান্ডোদের প্রধান মেজর জহির আলম খান (২৬ মার্চ রাতে যিনি শেখ মুজিবকে গ্রেফতারে নেতৃত্ব দেন) ত্রিদিব রায়ের সঙ্গে দেখা করে সবধরণের সহায়তার প্রতিশ্রুতিও পান। শুধু প্রতিশ্রুতিই নয়  ত্রিদিব রায়ের ব্যক্তিগত দেহরক্ষী দলই নয়, রাঙামাটিতে ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সেস (ইপিসিএএফ) প্রাথমিকভাবে যোগ দেয় প্রায় শ’তিনেক চাকমা।

মুক্তিযুদ্ধ গবেষক জামাল উদ্দিন ‘পার্বত্য চট্টগ্রামের ইতিহাস’ বইয়ের ৩৭৯-৩৮০ পৃষ্ঠায় উল্লেখ করেছেন ‘অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, পাক দালাল খ্যাত চিহ্নিত এক উপজাতীয় নেতার (রাজা ত্রিদিব রায়) বিশ্বাসঘাতকতায় ওই দিনই পাকিস্তানি বর্বর বাহিনী রাঙ্গামাটিতে এসে চুপিসারে অবস্থান নেয়, যা মুক্তিযোদ্ধাদের জানা ছিল না। ভারত প্রত্যাগত মুক্তিযোদ্ধাদের একটি দল রাঙ্গামাটি জেলা প্রশাসকের বাংলোর কাছাকাছি পৌঁছার সাথে সাথে সেখানে ওঁৎ পেতে থাকা পাকিস্তানি সৈনিকেরা মুক্তিযোদ্ধাদের ধরে ফেলে।

এ দলে ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাঙ্গামাটির আবদুল শুক্কুর, এসএম কামাল, শফিকুর রহমান, ইফতেখার, ইলিয়াস, আবদুল বারী, মো. মামুন ও আবুল কালাম আজাদ। ধৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে একমাত্র আবুল কালাম আজাদ ও ফুড ইন্সপেক্টর আবদুল বারী ছাড়া অন্যদের পাকবাহিনী নির্মমভাবে অত্যাচার চালিয়ে মানিকছড়িতে নিয়ে হত্যা করে।’

মুক্তিযুদ্ধের প্রায় অনেকখানি সময়ই ত্রিদিব রায় পার্বত্য অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে তার ক্যাম্পেইনিং চালিয়ে গেছেন। তার আহ্বানে সাড়া দিয়ে দলে দলে চাকমা যুবকেরা ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সে ভর্তি হতে শুরু করে। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে বের হওয়া হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্র-৯ম খন্ড’ ৯৩ পৃষ্ঠায় মীর শওকত আলীর (বীর উত্তম) উদ্ধৃতিতে লেখা হয়েছে, ‘চাকমা উপজাতিদের সাহায্য হয়ত আমরা পেতাম। কিন্তু রাজা ত্রিদিব রায়ের বিরোধিতার জন্য তারা আমাদের বিপক্ষে চলে যায়।’

পার্বত্য চট্রগ্রামের বদিউজ্জামান সওদাগর ও হেলাল উদ্দিন হাইকোর্টে রিটের  প্রেক্ষিতে  চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম সকল স্থাপনা থেকে মুছে ফেলার আদেশ দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্ট বেঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT