চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব রেকর্ড ভেঙে বিশ্বে একদিনে আক্রান্ত প্রায় ১৬ লাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর আগের সব রেকর্ড ভেঙে শেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। এই সময়ে আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লাখ ছাড়িয়ে গেছে।

এর আগে কখনো ২৪ ঘণ্টায় নতুর রোগীর সংখ্যা ১৫ লাখের ঘর ছাড়ায়নি। গত ২৩ ডিসেম্বর সারাবিশ্বে একদিনে সর্বোচ্চ ১০ লাখ ১৭ হাজার ৯৪২ মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (২৯ ডিসেম্বর) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৪৫১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৭ জনের।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের নতুন রেকর্ড করেছে। দেশটিতে ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৭৭ জনের।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সে নতুন শনাক্তের রেকর্ড হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯ জন পাশাপাশি মৃত্যু হয়েছে ১৮৪ জনের।

নতুন সংক্রমনের দিক থেকে তৃতীয় স্থানে থাকা যুক্তরাজ্যেও রেকর্ড শনাক্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৭ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের।

Reneta

আর সংক্রমণের দিক থেকে শেষ ২৪ ঘণ্টায় চতুর্থ স্থানে থাকা স্পেনে নতুন শনাক্তের রেকর্ড গড়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৬০ জন। সেখানে মৃত্যু হয়েছে ৭৮ জনের।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তথ্য অনুযায়ী, ২৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে মোট করোনার টিকা দেওয়া হয়েছে ৮৬৮ কোটি ৭২ লাখ ১ হাজার ২০২ ডোজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসনতুন শনাক্তফ্রান্সযুক্তরাজ্যযুক্তরাষ্ট্রসর্বোচ্চ  সংক্রমণস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বছরের শুরুতে এসএসসি, মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষার প্রস্তাব

মে ১৩, ২০২৬

একাত্তর ও জুলাইকে একটিকে অপরের বিপরীতে দাঁড় করানো যাবে না: প্রতিরক্ষা উপদেষ্টা

মে ১৩, ২০২৬

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT