চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব রিভিউ নষ্ট, সঙ্গে দুই ক্যাচ হাতছাড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সকাল সকাল দুবার রিভিউ নিয়ে উইকেট বাঁচিয়েছিলেন মিরাজ। নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট তোলা গেছে রিভিউ নিয়েই। তারপর উইকেটের নেশায় পেয়ে বসা মুমিনুলের দল একটার পর একটা হাস্যকর রিভিউ নিয়ে কিউই ইনিংসের ৩৭ ওভারের মধ্যেই সবকটি রিভিউ নষ্ট করেছে।

অবশ্য উইকেটে যে দুজন ব্যাট করছেন, রিভিউ ছাড়াই তাদের ফেরানো যেত। ইয়াং ৩১ রানে উইকেটের পেছনে লিটনের গ্লাভসে ও টেলর ১৭ রানে থাকার সময় মিডঅনে সাদমানের হাতে জীবন পেয়েছেন। দুবারই হতভাগা বোলারটির নাম মিরাজ।

চা পান করে ক্লান্তি কাটিয়ে সাবলীল ব্যাটিং করছে স্বাগতিক নিউজিল্যান্ড। ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নিয়েছেন ওপেনার উইল ইয়াং। অন্যপ্রান্তে ১৯ রান তুলে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নামা রস টেলর।

মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানের জবাবে ১৩০ রানের লিড নিয়ে থেমেছে মুমিনুল হকের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১১৫ রান ল্যাথামের দলের। সফরকারীদের চেয়ে এখনো ১৫ রানে পিছিয়ে স্বাগতিকরা।

তাসকিন আহমেদ তুলেছেন কিউই অধিনায়ক টম ল্যাথামের উইকেট। ২৯ রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ১৪ রান তুলে বোল্ড হন ল্যাথাম। কনওয়েকে ফিরিয়েছেন ইবাদত।

৩৬তম ওভারে তাসকিনের বল সোজা ব্যাটে খেললেও অবাক করে রিভিউ চেয়ে বসেন মুমিনুল। তখনই বাংলাদেশের তিন রিভিউয়ের শেষটি ব্যবহার হয়ে যায়। পরের ওভারে মিরাজের বলে টেলর স্লিপে ক্যাচ দিলে শান্তর সামান্য সামনে পড়ে। শরিফুলের বলেও অর্ধ-সুযোগ লুফে নিতে পারেনি টাইগাররা। সহজ সুযোগটা তো মিস করেছেন সাদমানই।

Reneta

আগে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কনওয়েকে ১৩ রানের বেশি করতে দেননি ইবাদত। উইকেটে রাখা বল কনওয়ের ব্যাট-প্যাড ছুঁয়ে গালিতে গেলে জোড়াল আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেন মুমিনুল। বল প্যাডে লাগার আগে ব্যাটে স্পর্শ করেছিল। বাকি কাজটুকু সারেন সাদমান। সামনে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেছিলেন। আউটই হন কনওয়ে।

পরের ওভারে ৩১ রানে ফিরতে পারতেন ইয়াংও। মিরাজের বল তার ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে যায়, গ্লাভসে জমাতে পারেননি উইকেটরক্ষক লিটন।

মঙ্গলবার খানিক আতঙ্ক নিয়ে শুরু হয় সকাল। মিরাজের জোড়া রিভিউতে বিপদ কাটে। দিনের তৃতীয় ওভারে রাচিন রাভিন্দ্রের করা তৃতীয় বলে সুইপ খেলতে গিয়েছিলেন মিরাজ। বল প্যাডে আঘাত হানে। লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন টাইগার ব্যাটার। টিভি রিপ্লেতে দেখা যায় বল প্যাডে লাগার আগে তার গ্লাভসে চুমু দিয়ে গেছে।

পরের ওভারে ওয়াগনারের করা তৃতীয় বলেও মিরাজের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন ওঠে। আম্পায়ার যথারীতি আঙুল তুলে নেন। আবারো রিভিউ নেন টাইগার ব্যাটার। এদফা বল তার ব্যাটে লেগেছিল।

মিরাজ-রাব্বির ৭৫ রানের জুটি দলকে অনেকটা চালকের আসনে বসিয়েছে। দারুণ খেলতে থাকা মিরাজ ফিফটির কাছে চলে যান। সাউদির অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে থামতে হয়। ৮৮ বলে ৮ চারে ৪৭ রান করে ব্লান্ডেলের গ্লাভসে জমা পড়েন।

রাব্বিও বেশিক্ষণ টিকতে পারেননি। জেমিসনের লেগ স্টাম্পের উপরে করা বলে ফ্লিক করতে গেলে ব্যাটের ছোঁয়া পায়। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে ব্লান্ডেল ক্যাচ নেন। ৮৫ বলে এক চারে ২৬ রানের ইনিংস থামে।

পরে ৫ রান করা তাসকিনকে বোল্ড করেন সাউদি। শেষ ব্যাটার হিসেবে শরিফুল ইসলাম বোল্ড হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি, তার স্টাম্প এলোমেলো করে দেন বোল্ট।

৮৫ রানে ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। নিল ওয়াগনার নেন ৩ উইকেট। টিম সাউদি ২টি ও কাইল জেমিসন একটি উইকেট পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদততাসকিনমিরাজলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT