চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ভুলে শেষ ম্যাচ জিততে চান মাশরাফি, ছাড় দিতে নারাজ ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘটে যাওয়া ঘটনার সব কিছু ভুলে গিয়ে শুধু ম্যাচটাই জিততে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ জয়ের জন্যই মাঠে নামবে এবং সেটা করতে সিনিয়ন-জুনিয়র সবাইকেই দায়িত্ব নিতে হবে। মঙ্গলবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টাইগার অধিনায়ক। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের ছাড় দিতে রাজি নয় ইংল্যান্ডও।

‘রকেট বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে’ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে এখন চট্টগ্রামে বাংলাদেশ এবং ইংল্যান্ড ক্রিকেট দল। সকালে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে করেছে দুদল। তবে ঘন্টা খানেকের অনুশীলনেই বাধ সাধে বৃষ্টি। মঙ্গলবার বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচ।

আগের ম্যাচে ইংলিশ অধিনায়ক জস বাটলারের আউটের পর বাংলাদেশ দলের উল্লাস ও তাতে বাটলারের প্রতিক্রিয়া এবং ম্যাচ শেষে দুদলের একাধিক খেলোয়াড়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে আইসিসি মাশরাফি ও সাব্বির রহমানকে জরিমানা করলেও বাটলারকে শুধু সতর্কবাণী দিয়ে মুক্তি দেয়। সেই প্রসঙ্গ উঠে আসে চট্টগ্রামের সংবাদ সম্মেলনে।

মাশরাফি বলেন, উত্তেজনার মুহূর্তে অনেক ম্যাচেই এরকম ঘটনা ঘটে। তবে যে কারণে আমাদের জরিমানা করা হয়েছে এটা আগে ছিল না। সংশোধিত নতুন আইনে এই শাস্তির কথা রয়েছে। তবে ওই সবকিছু ভুলে ম্যাচটা জিততে চাই। ওই ঘটনা ম্যাচে কোনো প্রভাব ফেলবে না। কথার লড়াই নয়, আমরা ক্রিকেট খেলায় মন দিতে চাই।

দলের ব্যাপারে মাশরাফি বলেন, আমরা যথেষ্ট পজিটিভ অবস্থায় আছি। জয়ের জন্যেই মাঠে নামবো আমরা। তবে এজন্য দলের সিনিয়র থেকে জুনিয়র সবাইকে দায়িত্ব নিতে হবে। নিজেদের খেলাটা ঠিকঠাক মতো খেলতে পারলে ম্যাচটা আমরাই জিতবো।

মাশরাফির সংবাদ সম্মেলনে উঠে এসেছে গত ম্যাচের পারফর্মারদের কথা। সেই সাথে দল সাজানোর ব্যাপারটি উইকেট ও আবহাওয়ার উপর অনেকটা নির্ভর করে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে আগামীকালের ম্যাচে বাংলাদেশকে ফেভারিট মানলেও ইংলিশ অলরাউন্ডার মঈন আলী কোনো প্রকার ছাড় দিতে চায় না টিম টাইগার্সকে। সিরিজটা মুঠোয় পুড়তে মরিয়া ইংলিশ বাহিনীও।

মঈন আলী বলেন, যে কোনো কন্ডিশনেই বাংলাদেশ ভালো দল। শেষ ছয়টি সিরিজেই তারা জয় পাওয়ায় এই ম্যাচেও তারা ফেভারিট হিসেবে থাকবে। তাই জয় পাওয়াটা আমাদের জন্য সহজ হবে না।

দ্বিতীয় ম্যাচের কথা উল্লেখ করে আলী বলেন, শেষ ম্যাচটা আমরা আমাদের মতো খেলতে পারিনি। আর ম্যাচ শেষে যা ঘটেছে তার কোনো প্রভাব এই ম্যাচে পড়বে না বলে আশা রাখি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিমা বিসর্জনের আগে সিঁদুর উৎসব

পরবর্তী

হলি আর্টিজান নিয়ে ফারুকীর ‘হলি বেকারী’

পরবর্তী

হলি আর্টিজান নিয়ে ফারুকীর ‘হলি বেকারী’

৪শ’ কি.মি. দূর থেকে মোবাইল ফোনে মোবাইল কোর্টের রায়

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT