চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সব বোমার মা’ বোমা ফেলেও আইএসের হামলায় প্রাণ গেলো দুই মার্কিন সেনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ পূর্বাহ্ন ২৮, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A
ISIS Iraq

আফগানিস্তানে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। আফগান আইএসের হামলায় দুই মার্কিন মেরিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, দক্ষিণাঞ্চলীয় নানগারহার প্রদেশে আইএস বিরোধী অভিযানে ওই দুই সেনা নিহত হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাথিস আফগানিস্তান সফর করার মাত্র কয়েক দিন পর এ ঘটনা ঘটলো। যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নীতি তৈরির কথা ভাবছেন। সে প্রেক্ষাপটে দেশটি সফর করেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে জন্ম নেয়া ভয়ঙ্কর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ডালপালা মেলছে আফগানিস্তানে। জিহাদী উন্মাদনায় এই জঙ্গিগোষ্ঠী আফগানিস্তান ও আশেপাশের বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আবারো সেই পুরানো ‘খোরাসান’ প্রতিষ্ঠা করতে চায়। তবে আফগানদের বেশিরভাগই মনে করে এই জঙ্গিরা পাকিস্তান থেকে আসা এবং বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য ‘আইএসআইএস-র’ নামে তৎপরতা চালাচ্ছে।

অবশ্য, চলতি মাসের গোড়ার দিকে আমেরিকা ‘সব বোমার মা’ হিসেবে পরিচিত মোয়্যাব বা এমওএবি বোমা ফেলেছিল নানগারহার প্রদেশে। এতে প্রায় ১০০ আইএস জঙ্গি নিহত হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের। এ বোমাকে বিশ্বের সব চেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা হিসেবে দাবি করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগান আইএসআফগানিস্তানে আইএসআফগানিস্তানে মার্কিন সেনামাদার অব অল বোম্বস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কুয়েতে রমজান শুরু, পবিত্রতা লঙ্ঘন করলে জেল-জরিমানা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ সন্ধ্যায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

কানাডায় প্রচন্ড শীত ও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত  করেছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা।

শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টেকনাফ সৈকতে মিললো তরুণ-তরুণীর মরদেহ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT