চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব পক্ষের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কার্যকর হবে না: মার্কিন রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে নির্বাচনের পদ্ধতি কার্যকর হবে না, যদি না সবাই নির্বাচনী প্রক্রিয়া সমানভাবে অংশগ্রহণ করতে না পারে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন হোক।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বান জানান রবার্ট আর্ল মিলার।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সন রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান তিনি।

Banglabid

মিলার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব পক্ষকে সহিংসতা পরিহার করতে হবে এবং সহিংসতাকে নিন্দা জানাতে হবে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি সবাইকে উদ্বুদ্ধ করব গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। আমরা আহ্বান জানাই সবাইকে মুক্তভাবে পুরোদমে নির্বাচনী প্রচারে নেমে যাওয়ার জন্য। ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।

বিএনপির সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চাইলে বিএনপির এক নেতা জানান, কারাবন্দী দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা ও নির্বাচনে অংশ নেওয়া ধানের শীষের প্রার্থীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরা হয়।

Reneta

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার বলেন, যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বর্তমান নির্বাচনের পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা এখানে ভয়ভীতি ও ত্রাসমুক্ত নির্বাচন দেখতে চান, সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বেশি প্রত্যাশা। যুক্তরাষ্ট্র মনে করে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া উচিত। কোনো প্রার্থীর ওপর যাতে কোনো আক্রমণ না হয়, সহিংসতা যেন না হয়। এক কথায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

বৈঠকে মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিমার্কিন রাষ্ট্রদূত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার ঘটনায় আটক ৪

পরবর্তী

চুক্তি ছাড়াই ব্রেক্সিটের সিদ্ধান্তে আতঙ্কে ব্রিটিশ ব্যবসায়ীরা

পরবর্তী
ব্রেক্সিট-চুক্তিবিহীন ব্রেক্সিটের সিদ্ধান্ত

চুক্তি ছাড়াই ব্রেক্সিটের সিদ্ধান্তে আতঙ্কে ব্রিটিশ ব্যবসায়ীরা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের ৯ জন

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT