চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব দলিল প্রকাশ করতে মাহমুদুর রহমানের মা’র আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৬
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় অপহরণের পরিকল্পনায় আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের সংশ্লিষ্টতা আছে কিনা, তা প্রমাণে পুলিশের দাবি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টএর তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন মাহমুদুর রহমানের মা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদা বেগম। মাহমুদুর রহমানকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও দাবি করেছেন তিনি। 

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পরিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মাহমুদা বেগম বলেন, মাহমুদুর রহমানকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। পুলিশ ২০১১ সালের একটি কল্পকাহিনী সাজিয়েছে। মাহমুদুর রহমান নাকি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনকে ফাঁকি দিয়ে সবার অজান্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে এসেছে। ২০০৬ সালে সরকারি দায়িত্ব পালন শেষ করার পর সে আর কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে যায়নি। প্রধানমন্ত্রীর পুত্র সংশ্লিষ্ট কোনো ষড়যন্ত্রের সাথে আমার ছেলের কোনো সংশ্লিষ্টতা নেই।

Banglabid

মাহমুদা বেগম বলেন, পুলিশের দাবি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট নাকি কথিত অপহরণ ষড়যন্ত্রের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে তথ্য প্রদান করেছে। আর আমি নিশ্চিত যে, জাস্টিস ডিপার্টমেন্ট যদি কোনো তথ্য বাংলাদেশ সরকারের কাছে প্রদান করেও থাকে সেখানে আমার ছেলে মাহমুদুর রহমানের কোনোরূপ সংশ্লিষ্টতা থাকতে পারে না।

সজীব ওয়াজেদ জয়সহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের এসএসএফ নিরাপত্তার মধ্যে অপহরণের অভিযোগকে তিনি কল্পকাহিনী বলে আখ্যায়িত করেছেন। 

যেহেতু অপহরণের অভিযোগ যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্র দলিল-প্রমাণাদি সরবরাহ করেছে, তাই মার্কিন সরকারকে নীরব না থেকে এ বিষয়ে সব দলিলাদি স্বচ্ছতার স্বার্থে প্রকাশ করার আহবান জানান তিনি।

Reneta

মাহমুদা বেগম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাত করার আশা ব্যক্ত করে বলেন, আমি আশা করি, তিনিও একজন নারী ও মা হিসেবে আমার ব্যথা উপলব্ধি করতে সক্ষম হবেন। তাছাড়া প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র নিবাসী পুত্রকে অপহরণের যদি সত্যিই কোনো ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রে হয়ে থাকে সেক্ষেত্রে বিষয়টি সঠিকভাবে বাংলাদেশের জনগণকে জানানো একজন কূটনীতিকের দায়িত্বের মধ্যেই পরে। এ ব্যাপারে কাউকে কোনো ধূম্রজাল সৃষ্টির সুযোগ দেয়া উচিত নয়।

একমাত্র সন্তান মাহমুদুর রহমানকে মুক্তি দিতে সরকারের প্রতি আবেগ তাড়িত কণ্ঠে আহ্বান জানিয়ে বলেন, আমাকে জেলে নেয়ার বিনিময়ে আমার নিরাপরাধ সন্তানকে মুক্তি দিন।

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের প্রসঙ্গে একটি বিচার বিভাগীয় তদন্ত করার জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেন মাহমুদা বেগম। 

মাহমুদুর রহমান ২০১৩ সাল থেকে কারাবন্দী রয়েছেন। 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না: দুদক চেয়ারম্যান

পরবর্তী

জলবায়ু পরিবর্তন রোধের ঐতিহাসিক চুক্তি

পরবর্তী

জলবায়ু পরিবর্তন রোধের ঐতিহাসিক চুক্তি

যুক্তরাষ্ট্রেও শফিক রেহমানের বিচার হতে পারে: জয়

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT