চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব তেলাপোকা গোঁ ধরেছে উড়বেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ভিভিআইপি সড়কে নামা মানে রাজধানীবাসীর জন্য চরম দুর্ভোগ। ভিভিআইপির চলাচলের  জন্য রাস্তার এক পাশ আটকে রেখে অন্য পাশ নিরাপত্তার স্বার্থে যান চলা চল করতে দেয়া হয়না। তাদের যাওয়ার জন্য কমপক্ষে প্রত্যকটি রাস্তায় প্রভাব ফেলে ঘণ্টার পর ঘণ্টা। রোগীকে বহন করা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পথচারী পর্যন্ত সকলকেই আটকে থাকতে হয় ১৫/ ২০ মিনিট। এতে করে রাজধানীর প্রত্যকটি রাস্তায় দেখা যায় লম্বা লাইন। অনেক ভিআইপিকে দেখা গেছে ট্রাফিক আইন না মেনে উল্টা পথে গাড়ি চালাতে। এতে করে কয়েক হাজার মানুষের মূল্যবান কর্মঘণ্টা প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। আর্থিক থেকে মানসিক ও শারীরিক সব ধরনের প্রভাব পড়ে রাস্তায় আটকে পড়া মানুষ গুলোর উপর। এর জন্য সবাই চাই একটি সুচিন্ত্রিত সমাধান। যে সমাধান বয়ে আনবে সর্বাধিক সাধারণ মানুষের জন্য সর্বাধিক কল্যাণ। কিন্তু সম্প্রতি আমাদের দেশের একজন আমলা ভিআইপিদের জন্য সড়কে আলাদা লেনের প্রস্তাব করেছেন। এ বিষয় নিয়ে অনলাইন এক্টিভিস্ট আরিফ জেবতিক  ফেসবুক পোস্টে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এ বিষয়ে তিনি ফেসবুকে লিখেছেন:

‘ভিআইপিদের জন্য সড়কে আলাদা লেন চালুর প্রস্তাব যে আমলা করেছে তার তৎক্ষনাৎ চাকুরি চলে যাওয়া উচিত। এমন গণবিরোধী আমলা সরকারের শীর্ষ পর্যায়ে থাকা বিপজ্জনক। এই আমলাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া উচিত যে এরা আমাদের প্রভু না, এরা আমাদের চাকর। আমরা দিনরাত পরিশ্রম করে যে টাকা উপার্জন করি, চা-বিস্কুট-চাল-ডাল খেতে গিয়ে যে টাকা দেই, এইসব টাকার ট্যাক্সে এদের বেতন হয়। তারা আমাদের চাইতে গুরুত্বপূর্ণ না, তারা আমাদের সেবক। 

ব্রিটিশ-পাকিস্তানিদের সেবাদাস হতে অস্বীকার করা জাতি স্বজাতির বাদামি চামড়ার স্বঘোষিত প্রভুদের পদলেহন করবে এমন চিন্তা আহাম্মকি, এমন চিন্তা অসুস্থতা। কিন্তু চ্যালেঞ্জ না করার কারণে এখন সব শালা ভিআইপি হতে চায়, সব তেলাপোকা গোঁ ধরেছে উড়বেই। এসব কুচিন্তার বিরুদ্ধে সরব থাকুন।

নইলে আমার আপনার সন্তান স্বদেশে দ্বিতীয় শ্রেনীর নাগরিক হয়ে থাকবে। আমরা এর দায়দায়িত্ব এড়াতে পারব না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমলাচরম দুর্ভোগভিআইপিদের জন্য আলাদা লেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT