চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তামিল অভিনেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২০
বিনোদন
A A

দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে অবশেষে মারা গেলেন তামিল অভিনেতা থাভাসি। সোমবার (২৩ নভেম্বর) মাদুরাইয়ের সরভানা মাল্টিস্পেশালিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত এই অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে সরওয়ানা মাল্টিস্পেশালিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. পি সারাভানান টুইটারে লিখেছেন যে, প্রায় অনেকদিন থেকেই আমরা এই অভিনেতার ক্যানসারের চিকিৎসা করছিলাম। তবে গেল ১১ নভেম্বর তার শারীরিক অবস্থা খারাপের দিকে চলে গেলে তাকে পাইপের মাধ্যমে খাদ্য প্রদান করা হয়। এছাড়াও আমরা ওসোফিজিয়াল স্টেন্টের সাহায্যে একটি পৃথক ঘরে তার চিকিৎসা করছিলাম। শনিবার তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু আমাদের সব চেষ্টাকে ব্যর্থ করে সোমবার রাত ৮টায় চির বিদায় নিলেন অভিনেতা থাভাসি।

ক’দিন আগে থাভাসি একটি ভিডিও বার্তা প্রকাশ করে ক্যানসারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন। যার পর পরই একের পর এক তারকা ও ধনকুবের ব্যক্তিত্বরা তার চিকিৎসার সহায়তা করতে এগিয়ে এসেছিলেন।

প্রায় ১৪০টির বেশি তামিল সিনেমাতে সহ-অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন থাভাসি। তার অভিনীত শেষ ছবিটি রজনীকান্তের সাথে, যার নাম ‘আনাথে’। আসছে বছর ছবিটি মুক্তি পাবে!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাতামিলতামিল অভিনেতামারা গেছেনমৃত্যুরজনীকান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সিস্টেমের গ্যাঁড়াকলে হাজারো রেমিট্যান্স যোদ্ধা

মে ১৩, ২০২৬

সরকারকে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

মে ১৩, ২০২৬

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি শুরু ২৪ মে থেকে

মে ১৩, ২০২৬

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT