চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব কিছুই নতুন লাগছে মুমিনুলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রায় পাঁচ মাস পর মাঠে ফিরলেন মুমিনুল হক। সামনে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ বাংলাদেশের। সাদা পোশাকের টাইগার অধিনায়ক সেটিকে লক্ষ্য করে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে নেমেছেন। শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন সেরে ভিডিও বার্তায় এ বাঁহাতি ব্যাটসম্যান প্রকাশ করেন করোনা বিরতি কাটিয়ে ক্রিকেটে ফেরার অনুভূতি।

‘আল্লাহর কাছে শুকরিয়া। অনেক দিন পর ক্রিকেটে ফিরতে পেরেছি। খুব ভালো লাগছে। প্রথম দিন হওয়ায় সব কিছু নতুন নতুন লাগছে। মানিয়ে নিতে হয়তো সময় লাগবে। দুই তিনদিন বা চার-পাঁচদিন। আশা করছি খুব দ্রুত মানিয়ে নিতে পারব। অনেক দিন ধরে বাইরে ছিলাম। খুব মিস করছিলাম। অবশেষে ভালো খবর যে অনুশীলন শুরু করতে পেরেছি।’

‘যেহেতু চার-পাঁচ মাস ঘরবন্দি ছিলাম। অবশ্যই ক্রিকেটটা অনেক মিস করেছি। বিশ্বের অনেকগুলি দল ক্রিকেটে ফিরছে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। তাদের খেলা দেখলে অবশ্যই খারাপ লাগে, মিস করি। আমরাও আস্তে আস্তে ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। সেজন্য আমরা ভালো একটা প্রস্তুতি নেব। ভালো শুরু করতে পারব, ইনশাআল্লাহ।’

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করছে এই সপ্তাহেই চূড়ান্ত হয়ে যাবে সফরের সূচি। দিনক্ষণ ঠিক হয়ে গেলেই টাইগার ক্রিকেটারদের নিয়ে বিসিবি শুরু করবে আবাসিক ক্যাম্প। তার আগে করোনা পরীক্ষা হবে সকলের।

করোনাভাইরাসের কারণে জুলাইয়ের তিন ম্যাচের টেস্ট সিরিজ পিছিয়ে হতে যাচ্ছে সেপ্টেম্বর-অক্টোবরে। করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালোভাবে ফেরার জন্য পর্যাপ্ত প্রস্তুতির আশা করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল।

‘আমরা কাছে মনে হয় যখন আমরা আন্তর্জাতিক ক্রিকেটে যাবো তার আগে আমরা যথাযথ প্রস্তুতির সময় পাবো। প্র্যাকটিস, প্র্যাকটিস ম্যাচসহ প্রস্তুতি খুব ভালো হবে আশা করি। সব প্রস্তুতি নিয়ে ভালোভাবে টেস্ট ম্যাচ শুরু করতে পারব, আশা করছি।

Reneta

মুমিনুল জানান প্রায় পাঁচ মাস বন্দিদশায় কাটালেও এই সময়টায় অনেক কিছুই শিখেছেন তিনি। ক্রিকেটে কীভাবে স্কিলে উন্নতি করা যায় তা নিয়ে ভেবেছেন, ফিটনেস নিয়ে কাজ করেছেন। এসবের প্রতিফলন মাঠে দেখা যাবে সে প্রত্যাশা এ ব্যাটসম্যানের।

‘লকডাউনের সময় আমরা ক্রিকেট নিয়ে অনেকটা চিন্তা-ভাবনা করার সুযোগ পেয়েছি। যেহেতু কোনো কাজ ছিল না। কেউ ফিটনেস কাজ করেছে। কেউ মনসত্বাত্তিক কাজ করেছে। কোচদের সঙ্গে টেকনিক্যাল, ট্যাকটিকাল কাজ করেছে। কিভাবে খেলাটা স্কিলের দিক থেকে উন্নতি করা যায়। অনেকে তার ব্যক্তিগত কাজ করেছে কীভাবে নিজের খেলার আরও উন্নতি করা যায়।’

‘আমার কাছে মনে হয় খুব বেশি ভালো আলোচনা হয়েছে। যেগুলি দিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারি। যেগুলি কাজে লাগানো যায়। খেলার ভেতরে থাকলে এগুলি নিয়ে আলোচনা করার সুযোগ কম হয়। মাঠের বাইরে থেকেও খেলা কীভাবে উন্নতি করা যায় সেগুলি নিয়ে কাজ করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কামুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT