চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব অপারেটরে অভিন্ন কলরেট কার্যকর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মঙ্গলবার থেকে দেশে অভিন্ন কলরেট কার্যকরে দেয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা বাস্তবায়ন করছে মোবাইলফোন অপারেটররা। এখন থেকে একই অপারেটরে কথা বলা (অননেট) এবং অন্য অপারেটরে (অফনেট) কথা বলার সর্বনিম্ন কলরেট প্রতি মিনিট ৪৫ পয়সা। সর্বোচ্চ কলরেট নির্ধারণ করা হয়েছে প্রতি মিনিট ২ টাকা।

বিটিআরসি’র এই নির্দেশনার আগে একই অপারেটরে বা অননেটে প্রতি মিনিট সর্বনিম্ন ২৫ পয়সা এবং অফনেট বা অন্য অপারেটরে সর্বনিম্ন ৬০ পয়সায় কথা বলা যেতো।

গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সর্বনিম্ন কলরেট বেড়ে যাওয়ায় খরচ বেড়ে যাওয়ার অভিযোগ করছে গ্রাহকরা।

তবে বিটিআরসি আশা করে, সামনে সব অপারেটরের সুস্থ প্রতিযোগিতায় কলরেট আরও সহনীয় হবে, প্রতিযোগিতায় টিকতে গ্রাহক ধরে রাখতে আরও আন্তরিক হবে অপারেটররা।

বিটিআরসি সূত্র জানায়, মোবাইল নম্বর না বদলে অপারেটর পরিবর্তন (এমএনপি) সেবা চালু করার পদক্ষেপ হিসেবে এই নির্দেশনা দেয়া হয়। কারণ এতে অসম প্রতিযোগিতা তৈরি হবে না।

এ মাসেই প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে এক বৈঠকে অভিন্ন কলরেট নির্ধারণের সিদ্ধান্ত হয়। এরপর নতুন কলরেট কার্যকর করতে দেশের মোবাইলফোন অপারেটরদের চিঠি পাঠায় বিটিআরসি। চিঠিতে ১৪ আগস্ট থেকে বিটিআরসি’র নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলরেটবিটিআরসিমোবাইলফোনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT