চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবুজ গালিচায়’ বিশেষ কয়েনে টস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

২০১৪ সালে উদ্বোধনের পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়িয়েছিল টি-টুয়েন্টি বিশ্বকাপের ৬টি ম্যাচ। তবে রোববারের আগ পর্যন্ত স্বাগতিক দলকে আতিথ্য দেয়ার সুযোগ পায়নি ভেন্যুটি। বাংলাদেশ দলের প্রথম পদার্পণের ম্যাচে তাই টস হয়েছে সোনালী রংয়ের বিশেষ কয়েনে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নেয় সিলেট বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থা। বিশেষ কয়েনে টসভাগ্যে জয়ী হয় বাংলাদেশই। যদিও লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়ে ফিল্ডিং করছে লাল-সবুজের দল।

শহর থেকে তিন কিলোমিটার দূরে লাক্কাতুরায় অবস্থিত সিলেট স্টেডিয়ামটি। পাহাড়, চা বাগান, ঘন বনের মাঝে দাঁড়িয়ে আছে অনিন্দ্য সুন্দর গ্র্যান্ডস্ট্যান্ড, টেলিভিশনের আদলে চার কোণা মিডিয়াবক্স, দেশের একমাত্র গ্রিন গ্যালারির দেখাও মিলবে। আউটফিল্ডও সবুজে ঢাকা! এককথায় সবুজ গালিচার মাঝে ক্রিকেট!

অনেক নতুনত্ব। বিপিএল খেলতে গিয়ে মাশরাফী-সাকিব-মুশফিকদের কণ্ঠে শোনা গিয়েছিল নয়নাভিরাম স্টেডিয়ামটির বন্দনা। বন্দনায় বাদ যাননি বিদেশি ক্রিকেটাররাও। শ্রীলঙ্কার কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও প্রথম দর্শনে মুগ্ধতার কথা জানিয়েছেন।

মূর্তিকারিগর

সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ গড়াবে এমন আঁচ পাওয়া গিয়েছিল গত বিপিএল শুরুর সময়ে। দর্শক থেকে ক্রিকেটার, সিলেটের সবুজে ঢাকা মাঠ ও চারপাশের সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। স্টেডিয়ামের সৌন্দর্য ও সিলেটবাসীর ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হন বিসিবি বস নাজমুল হাসান পাপনও। সিলেটের সন্তান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নতুন ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার ব্যাপারে আশ্বাস দেন তখনই।

টসের সেই বিশেষ কয়েন

এবার সিলেটবাসীর স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আশা প্রকাশ করেছেন এ বছরই টেস্ট ভেন্যু হিসেবেও নাম লেখাবে স্টেডিয়ামটি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়া হলেন ‘অ্যানাদার’ বাংলাদেশ: রিজভী

পরবর্তী

শর্টবলের পসরায় শুরুতে লঙ্কার রানবন্যা

পরবর্তী

শর্টবলের পসরায় শুরুতে লঙ্কার রানবন্যা

'৬ কোটি দর্শক দেখবে দেশের সবচেয়ে ব্যয়বহুল মেগা টিভি সিরিজ'

সর্বশেষ

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT