চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজ উইকেটের জুজুতে বাজে শটের পসরা

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৫:৪০ অপরাহ্ণ ১২, মে ২০১৭
স্পোর্টস
A A

মালাহাইডের সবুজ উইকেটে ব্যাটসম্যানদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষায় ছিল। স্বাগতিকদের পেস তোপ সামলাতে ব্যর্থ হওয়ার দিনে বাজে শটের পসরা সাজিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটি আরো কঠিন করে তুলেছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্য-সাব্বিরকে হারানোর পর এমনিতেই ধুঁকছিল সফরকারীরা। মুশফিক সাজঘরে হাঁটা দিলে বাজে শটে তাকে অনুসরণ করে সাকিব বিপদের মাত্রাই বাড়িয়ে গেছেন।

অভিজ্ঞ তামিম ইকবাল তোপ সামলাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। ফিফটি করে অপরাজিত আছেন বাঁহাতি ওপেনার। দলীয় সংগ্রহ তাতে একশ পেরিয়ে এগোচ্ছে।

ডাবলিনে মেঘাচ্ছন্ন আবহাওয়া। বৃষ্টিতে খেলাই শুরু হল খানিকটা পরে। মাঠে সবুজ গালিচার আউটফিল্ড থেকে পিচ আলাদা করা কঠিন। কন্ডিশন বিচারে এমন উইকেটে ব্যাটসম্যানদের জন্য চোখ রাঙানিই অপেক্ষা করার কথা। মাঠের খেলাতেও সেটাই হচ্ছে। পোর্টারফিল্ডের টস জেতার সুবিধাটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন আইরিশ বোলাররা।

শুরুতেই সৌম্যর বিদায়। দ্বিতীয় ওভারে বাঁহাতি উদ্বোধনীর উইকেট হারায় বাংলাদেশ। ৭ বলে এক চারে ৫ রানে ফেরেন সৌম্য। পিটার চেইসের আগের শর্ট বলটি না খেলে ছেড়েছিলেন। পরের বলে ঠিকমতো খেলতে পারলেন না। ব্যাটের কানা ছুঁয়ে সেটি জমা পড়ল উইকেটরক্ষক নেইল ও’ব্রায়েনের গ্লাভসে।

পরে বাজে শটে উইকেট বিলিয়েছেন সাব্বির। একদিন আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শতক করা ডানহাতি ব্যাটসম্যান এদিন রানের খাতাই খুলতে পারেননি। চেইসের বলে পাগলাটে শট খেলে বাতাসে বল ভাসিয়ে থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন টিম মারটাগের তালুতে।

তামিমের সঙ্গে প্রতিরোধ জমে ওঠার আগে দ্রুতই মুশফিক সাজঘরে হাঁটা দিলে বিপদ বাড়ে টাইগারদের। মুশফিকুর রহিম ব্যক্তিগত ১৩ রানে ম্যাকার্থির বলে উইলসনকে ক্যাচ দিয়েছেন।

Reneta

বাজে শটে মুশফিককে অনুসরণ করে অধিনায়ক সাকিব সেই বিপদ আরো কয়েকগুণ চড়িয়ে গেছেন। ২ চারো ১৬ বলে ১৪ তে থেমেছেন টাইগার অলরাউন্ডার। তামিমের সঙ্গে জুটিটা যেই না জমে উঠছে, তখনই অফস্টাম্পের বাইরের বলে চড়াও হয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় নেতৃত্বের ভার সামলাচ্ছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ত্রিদেশীয় এই সিরিজে স্বাগতিকরা ছাড়াও টাইগারদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT