‘যত্ন নিন, ছড়িয়ে দিন’ এ প্রতিপাদ্যে জাতীয় উদ্ভিদ উদ্যানে অনুষ্ঠিত হয়েছে মিরপুর সবুজ আড্ডা। আয়োজকরা বলেন, সবুজের প্রতি নগরবাসীর আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ।
বাড়ির ছোট আঙিনা, বারান্দা কিংবা ছাদকে সবুজে ভরিয়ে তুলতে নানা কার্যক্রম চালাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। তারই একটি- মিরপুর সবুজ আড্ডা। শহরভিত্তিক এমন আরো নানা প্রকল্প নিয়েছেন তারা।
আয়োজকরা জানান, অঞ্চলভিত্তিক এমন আড্ডার মধ্য দিয়ে গাছপালা বিতরণ ও গাছের যত্ন সম্পর্কে শহরবাসীকে সচেতন করাই তাদের লক্ষ্য।
উদ্ভিদবিদসহ সংশ্লিষ্টরা বলছেন, সবুজ আড্ডার এ উদ্যোগকে সব ধরনের সহযোগিতা করবেন তারা।
প্রবাসী অনেক প্রকৃতিপ্রেমীও বাইরের দেশ থেকে সবুজ আড্ডাকে বীজ, চারা এবং কারিগরি সহযোগিতা দিয়ে থাকেন বলে জানান সবুজ আড্ডার উদ্যোক্তারা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







