চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার মুখে মুখে ‘থাপ্পড়’, বক্স অফিসে গড়পরতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

মুক্তির আগে থেকেই তুমুল আলোচিত তাপসী পান্নু অভিনীত ও অনুভব সিনহার ছবি ‘থাপ্পড়’। মুক্তির প্রথম দিনেও ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিভিউতেও প্রশংসার ফুলঝুরি! কিন্তু বক্স অফিসে খুব একটা সাফল্য দেখাতে পারেনি ছবিটি।

ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে মাত্র ৩ কোটি রুপি! তাপসী অভিনীত ‘পিঙ্ক’, ‘নাম শাবানা’ এবং ‘মনমর্জিয়া’ ছবির প্রথম দিনের আয়ের তুলনায় এটি বেশ কম! তবে তাপসীর ‘সান্দ কি আঁখ’ ও ‘মুল্ক’ ছবির তুলনায় ভালো আয় করেছে।

ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিলো ‘থাপ্পড়’। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনে কেন ছবিটি সাফল্য আনতে পারেনি?

এমন প্রশ্নে অনেকেই বলছেন, ছবিটির আয়ে প্রভাব পরার অন্যতম একটি হল তাপসী পান্নুর ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধী মনোভাব। শুধু তাই নয়, মোদি সরকারের এমন আইনের সমালোচনা করে সংবাদ মাধ্যমে কথাও বলেছিলেন তাপসী। যার ফলে ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই বিজেপি সমর্থকরা হ্যাশট্যাগে ‘বয়কট থাপ্পড়’-এর প্রচারণা চালিয়েছিলেন।

তবে এসব নিয়ে ভাবিত নন তাপসী কিংবা ছবির পরিচালক। এরআগে একই কারণে বিজেপির রোষানলে পড়েছিলো দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’ ছবিটি। যার আয়েও ধস নেমেছিল।

৩৫ কোটি রুপি বাজেটের ‘থাপ্পড়’ ছবিটি ভারতের প্রায় ২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ধারণা করা হচ্ছে, ভালো রিভিউয়ের কারণে শনি ও রবিবার ছবির আয় ক্ষাণিকটা বেড়ে যেতে পারে।

Reneta

‘থাপ্পড়’ ছবিটিতে তাপসী পান্নু ছাড়াও আরো অভিনয় করছেন রত্না পাঠক শাহ, মানব কৌল, দিয়া মির্জা, তানভি আজমি, রাম কাপুর প্রমূখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুভব সিনহাতাপসী পান্নুথাপ্পড়দিয়া মির্জাবলিউডমোদিরত্না পাঠক শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

Environment TS

উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি সংকটে আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

এপ্রিল ৫, ২০২৬

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT