চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার মন জিতে নেয়ায় কম গেলেন না কিউই যুবারাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

‘ভদ্র লোকে’র খেলা ক্রিকেটে মাঠে-বাইরে সবার মন জয় করার দারুণ সুনাম আছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে শিরোপা হারিয়েও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের হাসিমুখ ঝড় তুলেছিল ক্রিকেটপ্রেমীদের মনে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশটির যুবারাও প্রমাণ করে ছাড়লেন, বড়দের তুলনায় হৃদয় জয় করতে কোনো অংশে কম নন তারাও।

সাউথ আফ্রিকায় বসা যুব বিশ্বকাপে বেনোনিতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বুধবার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের যুবারা। প্রথমে ব্যাট করে কার্ক ম্যাকেঞ্জির ৯৯ রানে ২৩৮ তোলে ক্যারিবীয়রা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে আউট হয়েছেন ম্যাকেঞ্জি।

৪৮ ওভারের পঞ্চম বলে শেষ ব্যাটসম্যান হিসেবে কিউই পেসার ক্রিস্টিয়ান ক্লার্কের বলে বোল্ড হন ম্যাকেঞ্জি। লম্বা সময় ব্যাটিংয়ে থেকে মাংসপেশিতে টান আর ৯৯ রানে আউট হওয়ার হতাশাতেই কিনা ড্রেসিংরুমের দিকে হাঁটতে পারছিলেন না তিনি। এমন সময় সাহায্যে অপ্রত্যাশিতভাবে এগিয়ে আসেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার।

Banglabid

রীতিমতো কাঁধে তুলে ম্যাকেঞ্জিকে মাঠ পার করে দিয়েছেন নিউজিল্যান্ডের ওই দুই ক্রিকেটার। দারুণ স্পোর্টসম্যানশিপ, প্রতিপক্ষের প্রতি নিঃস্বার্থ আচরণের নজির গড়ায় দাঁড়িয়ে করতালি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিংরুমের সব সদস্যই। মাঠের বাইরে দর্শকরাও জানিয়েছেন অভিবাদন। জাতীয় দলের পাশাপাশি কিউই যুবাদের এমন আচরণে মুগ্ধ ধারাভাষ্যকাররা ভাসিয়েছেন প্রশংসায়।

স্পোর্টসম্যানশিপে মন জেতার পাশাপাশি ম্যাচটাও জিতেছেন কিউই যুবারা। ২৩৯ তাড়া করতে নেমে ২ বল আর ২ উইকেট হাতে রেখে সেমির টিকেট কেটেছে নিউজিল্যান্ড। ফাইনালের পথে তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার জয়ী দল।

বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে টাইগার ও স্বাগতিকদের যুবারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে এবার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার

পরবর্তী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

পরবর্তী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

শাবানা আজমির মৃত্যু কামনা করে চাকরি গেল শিক্ষিকার

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT