চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার আগে সেমিতে পর্তুগাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ন ১৮, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইতালির সঙ্গে ড্র করে প্রথম দল হিসেবে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে উঠে গেছে পর্তুগাল। শনিবার রাতে ইতালির সঙ্গে গোলশূন্য ড্র করে ক্রিস্টিয়ানো রোনালদোহীন পর্তুগিজরা। ‘এ’ লিগে গ্রুপ-৩ থেকে চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখল তারা।

তবে পর্তুগালের বিপক্ষে ঘরের মাঠে এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত রইলো ইতালি। আগের ১১ ম্যাচের ১০টিতেই জিতেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেমি নিশ্চিত করতে ইতালির বিপক্ষে ড্র করলেই চলত পর্তুগালের। সহজ হিসেবে সহজেই মিলিয়েই ফেলে সেমিতে উঠে গেল তারা। হারলেও অবশ্য সব আশা শেষ হয়ে যেত না তাদের। সে জন্য অবশ্য গ্রুপপর্বের শেষ পর্যন্ত রেলিগেশনের যাওয়া পোল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হত। সেই ম্যাচ এখন ‘ডেড রাবার’। ২০১৯’র জুনে হবে সেমিফাইনাল।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত ইতালি। কিন্তু লরেন্সো ইনসিনিয়ের বুলেট শট ঝাঁপিয়ে পর্তুগাল গোলকিপার। ফিরতি বল কাছ থেকেও জালে জড়াতে পারেননি চিরো ইম্মোবিলে। ৩৫ মিনিটের সময় লিওনার্দো বোনুচ্চির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে একটা সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু ডি-বক্সের মধ্যে থেকে জোয়াও মারিওর শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়। দুই মিনিট পর ইকার্দো কারবাইয়োর নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে ইতালির আশা বাঁচিয়ে রাখেন গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমা। শেষ পর্যন্ত কোনো দলই গোলের মুখ খুঁজে পায়নি।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে পর্তুগালের পয়েন্ট ৭। চার ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ইতালির পয়েন্ট ৫। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগে রেলিগেশন নিশ্চিত হয়ে গেছে পোল্যান্ডের।

Reneta

রাতের অন্য ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে সুইডেন। আলবেনিয়ার বিপক্ষে এক হালি গোলে জিতেছে স্কটল্যান্ড। সার্বিয়ার বিপক্ষে মন্টেনিগরো জিতেছে ২-১ গোলে। লিথুনিয়ার বিপক্ষে রোমানিয়ার জয় ৩-০ গোলের।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিউয়েফা নেশনস লিগপর্তুগাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT