চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার আগে ফাইনালে টাইগার যুবারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
পুরনো ছবি

পুরনো ছবি

ত্রিদেশীয় টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিজেদের ষষ্ঠ ম্যাচে তৃতীয়বারের মতো ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারানো আকবর আলীদের এবারের জয়টি ৭২ রানের।

এসেক্সে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরির পরও ৪৭.১ ওভারে গুটিয়ে যাওয়ার সময় কেবল ২২৪ রান জমা করতে পারে বাংলাদেশের যুবারা। ইংল্যান্ড জবাব দিতে নামলে ৩৯ ওভারে ১৫২ রানেই গুটিয়ে যায়।

এই জয়ে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। আর ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে স্বাগতিক ইংল্যান্ড। সোমবার নিজেদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে নামবে টাইগার যুবারা।

শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন (৪) দ্রুত সাজঘরে ফিরলেও আরেক ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পায় যুবারা। তিনে নামা মাহমুদুল হাসানের (৪১) সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন তানজিদ।

তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়ের (৩১) সঙ্গে ৭৮ রানের আরেকটি কার্যকরী জুটিতে দলকে ভালো অবস্থানে রাখেন তানজিদ। পথে সেঞ্চুরির তুলে নেন। শেষপর্যন্ত ১১৩ বলে ১৬ চার ও ২ ছক্কায় করে যান ১১৭ রান।

তানজিদ ফেরার পর ধস নামে বাংলাদেশের ইনিংসে। ২০ রানে শেষ ৮ উইকেট হারায় যুবারা। ৩৮ রানে ৫ উইকেট নেন স্বাগতিক পেসার নিক কিম্বার।

জবাব দিতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ডও। জ্যাক হায়েন্স ৪০, ফিনলে বেন ৩০ ছাড়া বলার মতো সংগ্রহ নেই ইংলিশ ব্যাটসম্যানদের।

বাংলাদেশের হয়ে পেসার তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান ৩টি করে উইকেট নিয়ে কাজের কাজটা সারেন। শাহিন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নিয়ে তাদের যোগ্য সঙ্গ দেন।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংলিশ পেস-তোপের মুখে স্মিথ-রূপকথার গল্প

পরবর্তী

পবিত্র হজ শুরু ৯ আগস্ট

পরবর্তী
লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত মিনা

পবিত্র হজ শুরু ৯ আগস্ট

ডেঙ্গু রোগী শনাক্ত

২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭শ’র বেশি ডেঙ্গু রোগী

সর্বশেষ

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT