চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার আগে ঢাকার দর্শকের কাছে ‘মরবিয়াস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২২
বিনোদন
A A

হলিউডের ছবি বিশ্বের সবার আগে বাংলাদেশে মুক্তি পাবে-এ ধরনের চমকপ্রদ খবর আগেও একাধিকবার দিয়েছে স্টার সিনেপ্লেক্স। যাদের দেশের ছবি তাদের আগেই বাংলাদেশের দর্শকরা দেখার সুযোগ পাচ্ছেন, বিষয়টা চমকপ্রদই বটে!

আবারও এমন সুযোগ তৈরি হচ্ছে হলিউডের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য। মার্ভেলের সুপারহিরো ছবি ‘মরবিয়াস’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ১ এপ্রিল, আর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পেল বৃহস্পতিবার (৩১ মার্চ)।

নির্মাণের শুরু থেকে আলোচনা সৃষ্টি করা ছবিটি ২০২০ সালের জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়েছে। অবশেষে মুক্তি চূড়ান্ত হওয়ায় দর্শকদের অপেক্ষার অবসান ঘটছে।

মার্ভেল কমিকসের চরিত্র মরবিয়াসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। মার্ভেল এন্টারটেইনমেন্ট এবং কলাম্বিয়া পিকচার্সের যৌথ প্রযোজনায় এ ছবি পরিচালনা করেছেন ড্যানিয়েল এসপিনোসা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘সুইসাইড স্কোয়াড’খ্যাত জ্যারেড লেটো। আরও আছেন ম্যাট স্মিথ, আদ্রিয়া আরজোনা, টাইরিস গিবস, জারেড হ্যারিস প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT