চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাই আমরা শুধু নিজের সুবিধার কথাই ভাবছি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৬
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বিজয়ের মানে একেক জনের কাছে একেক রকম। কেউ সেটাকে পোশাকে প্রকাশ করেন আবার কেউ প্রকাশ করেন কাজে। সাপ্তাহিকের নির্বাহী সম্পাদক শুভ কিবরিয়া সেই বিষয়টি সামনে এনে ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, মেয়ের জন্ম নিবন্ধনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত অফিসে গেলাম। নিয়ত করেছিলাম যতই ঘুরতে হোক না কেন এই কাজের জন্য কোনো টাকা -পয়সা ওখানে দেব না। এটা বিনে পয়সার সার্ভিস। প্রথম দিন অদ্ভুত অভিজ্ঞতা হলো। প্রথম যে রুমে গিয়ে ফর্ম পুরণ করলাম, ভদ্রলোক বিরস মুখের মানুষ। আমাকে আর কি করতে হবে জানতে চাইলে জিজ্ঞেস করলেন তাড়াতাড়ি নিতে চাইলে …টাকা লাগবে। আমার পরিচয় দিয়ে বললাম টাকা তো দেয়া সম্ভব না। তাছাড়া আমার আর্জেন্ট চাহিদাও নেই। ভদ্রলোক দ্রুত অন্য রুম দেখিয়ে সেখানে যেতে বললেন। অন্য রুমে যেয়ে দেখি এই কাজের জন্য আসা অন্য মানুষেরা টাকা পয়সা দিয়েই দ্রুত এটা নিতে চাইছেন। বছরের শেষ সময়। স্কুলের ভর্তির সময় আসন্ন। এ কারণেও অন্যদের চাহিদা দ্রুত এটা পাওয়া। এই রুমে আছে বেশ কটি কম্পিউটার, বসেন দু তিনজন। হঠাৎ এদের একজনের চোখ পড়লো আমার ওপর। ভাই কি সার্ভিস দিতে পারি? আমাকে নতুন খরিদ্দার ঠাওরেছে। তড়িঘড়ি করে নিজের পরিচয় দিয়ে বললাম পয়সা ছাড়া আমার কাজটা করতে হবে। দ্রুত অন্যরুমে এক আপার কাছে পাঠিয়ে দিলেন।

আপার রুমে ঢুকেই নিজের পরিচয় দিলাম। আপা নিজেকে কিছুক্ষণ ব্যস্ত রেখে এরপর আমার ফর্মটি নিলেন। চেক করলেন। ১৫ দিন পরের একটা তারিখ দিলেন। বললাম পরিচয় দেবার এটা কি পানিশমেন্ট? আপা রাগেন না, হেসে বললেন যেদিন দরকার হবে তার আগের দিন কাউকে পাঠিয়ে দিয়েন। চলে এলাম। পনের দিন পরে গেলে আপা অনেক কাগজ খুঁজে জানালেন আপনারটা হয়নি। সার্ভার নষ্ট। দুদিন পরের তারিখ দিলেন।

এই অফিসের বড় কর্তা জোনাল এক্সিকিউটিভ অফিসার। সরকারের একজন উপসচিব। আমাদের সিভিল বুরোক্রেসির যে চৌকস, স্মার্ট, মেধাবী, জনসেবা দিতে উম্মুখ একটা তরুণ-প্রবীণ দল আছে ইনি সেই ঘরানার নন। নিস্পৃহ, নিরাসক্ত, বিরক্ত ঘরানার আমলা। আগের স্টেশনে কি করেছেন সেই গৌরবের গল্প শোনালেন। মানুষ সচেতন না সেই অভিযোগ করলেন। আমি জানালাম জন্ম নিবন্ধনে কোনো সিস্টেম না থাকায় এখানে দুর্নীতি হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। কোনো সিস্টেম করা যায় কি না? তিনি তাতে গা করলেন না। বরং আমার কাজটা যাতে দ্রুত হয় সেই চেষ্টার ব্যাপারে আগ্রহ দেখালেন। আমি তাতে সায় না দিয়ে চলে এলাম। নির্দিষ্ট তারিখের ৫ দিন পরে যেয়ে মেয়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট পেলাম, যেখানে আমার নামের বানান ভুল।

সবশেষে শুভ কিবরিয়া লিখেছেন, এই রকম অভিজ্ঞতা সবখানেই দেখছি। যে যেখানে আছে সবাই আমরা শুধু নিজের সুবিধার কথাই ভাবছি। যিনি পথচারি, যিনি গাড়ী চালাচ্ছেন, যিনি মটর সাইকেলে চলছেন , যিনি ধূমপায়ি, যিনি ট্রেনে চলছেন, যিনি অফিসে বসেছেন- এইভাবে যে যেখানে আছি আমরা সবাই সমষ্টির কথা অবজ্ঞা করে অন্যের অসুবিধা হলেও শুধু নিজের সুখটার কথাই ভাবছি।

অথচ ১৯৭১ সালে মানুষ উল্টোটা ভেবেছিল। ব্যাক্তির সুখ তুচ্ছ করে সমষ্টির কল্যাণ চেয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয় ।

Reneta

১৬ ডিসেম্বরের প্রাক্কালে বসে তাই ভাবছি যে যে জায়গায় বসে আছি, সেখান থেকেই নিজের কাজটা যদি ঠিকমতো করতে পারি , অন্যের কষ্টের কারণ না হয়েও যদি নিজের আনন্দটা পেতে পারি তার চেয়ে ভালো আর কী হতে পারে। শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখানোর উপায় এর চেয়ে আর উত্তম কি হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT