বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তাদের বাংলার মানুষ ছেড়ে দেবে না। প্রধানমন্ত্রী তাদের এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে জাতির পিতা। তার রেখে যাওয়া কাজগুলোই আওয়ামী লীগ সরকার সম্পূর্ন করছেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে বর্তমান সরকার বিদুৎ উৎপাদন বৃদ্ধি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি, শিক্ষা বৃদ্ধি সবকিছুই করে যাচ্ছেন।
শেখ হাসিনা আরো বলেন, শহরের মতোই গ্রামের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে হবে। সেদিক লক্ষ্য রেখেই ফ্লাইওভার, মেট্রোরেল, কয়লাভিত্তিক বিদুৎ কেন্দ্র, পদ্মা সেতুসহ প্রতিটি ক্ষেত্রে সাবির্ক উন্নয়ন নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। তথ্য প্রযুক্তি এই যুগে মানুষ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আমাদের দেশও সেই তালে এগিয়ে যাচ্ছে।







