চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে ‘অভিজ্ঞ’ টেস্ট খেলোয়াড় এখন মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

সাদা পোশাকে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলার সংখ্যায় মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। জ্যামাইকায় স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট মুশফিকের নিজের ৬২তম ম্যাচ। এ ম্যাচ দিয়েই দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার গৌরবে নাম লেখাচ্ছেন প্রথম ডাবল সেঞ্চুরিয়ান।

রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটি অনেক দিক থেকেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ন। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার ও র‌্যাঙ্কিংয়ে অবনমন ঠেকাতে জয়ের বিকল্প নেই সফরকারী দলের জন্য। মুশফিকের জন্য  ম্যাচটার গুরুত্ব আরও বেশি!

মাইলফলকের ম্যাচ বলেই নয়; দলের সবচেয়ে নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান নেই ফর্মে! ইনিংস ও ২১৯ রানে হারের ম্যাচে দু’বারই দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন দলের সিনিয়র ব্যাটসম্যানরা। ব্যাটিংয়ে হারানো আলো ফিরে পাওয়ার ম্যাচ হতে পারে এটি।

অবশ্য মুশফিকের শুরুতেই ব্যাটিংয়ে নামার সুযোগ নেই। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

পেসার রুবেল হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ক্যারিবীয় একাদশে পরিবর্তন দুটি। কেমার রোচের জায়গায় এসেছেন কিমো পল। ২০ বছর বয়সী ডানহাতি পেসারের অভিষেক টেস্ট এটি। লেগস্পিনার দেবেন্দ্র বিশুর জায়গায় এসেছেন আরেক লেগস্পিনার শিমরন হেটমায়ার।

২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশের হয়ে সর্বোচ্চ ৬১ টেস্ট খেলে এই গৌরব ধরে রেখেছিলেন ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল। অ্যান্টিগায় আগের টেস্টেই আশরাফুলের গৌরবে ভাগ বসান দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক।

৬১ টেস্ট খেলতে আশরাফুলের লেগেছে ১২ বছর। মুশফিকের নামের পাশে ৬২ টেস্ট হতে লাগলো ১৩ বছর। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলায় তৃতীয় স্থানে তামিম ইকবাল। এক দশকে খেলতে পেরেছেন ৫৫ টেস্ট।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরের বছরই ২০০১এ শ্রীলঙ্কার মাটিতে অভিষেক হয় আশরাফুলের। সবশেষ টেস্ট খেলেন ২০১৩ সালে। ফিক্সিংয়ের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন এই ক্রিকেটার। মুশফিকের টেস্ট অভিষেক ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে।

ট্যাগ: মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়

পরবর্তী

যে কারণে টুইটারে ফলোয়ার হারালেন ট্রাম্প-ওবামা

পরবর্তী

যে কারণে টুইটারে ফলোয়ার হারালেন ট্রাম্প-ওবামা

লর্ড কার্লাইলকে ভারতে ঢুকতে না দেয়ায় বিএনপি যা বলছে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT