অন্যান্য

সপরিবারে কাশ্মীরে মাশরাফি

সপরিবারে কাশ্মীরে মাশরাফি

বাংলাদেশের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখন সপরিবারে ভূস্বর্গ কাশ্মীরে রয়েছেন। কাশ্মীর উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য আপনজনদের নিয়ে উপভোগ করছেন।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেরিফাইড ফেসবুক পেজ বিডি ক্রিকেট-এ মেয়েসহ মাশরাফির একটি ছবি পোস্ট করা হয়।

এর আগের দিন সপরিবারের ভারতে যান মাশরাফি।

বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার পর ছুটিতে এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন মাশরাফি। পাঁচদিনের সফর শেষে ঢাকায় ফিরে প্রিমিয়ার লীগে খেলার প্রস্তুতি নিবেন তিনি।

বিষয়:মাশরাফি মর্তুজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…