চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপরিবারে করোনায় আক্রান্ত নাসিম, এসএম মহসিনকে দেয়া হচ্ছে প্লাজমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২১
বিনোদন
A A

করোনার দ্বিতীয় ঢেউ চলমান। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হারও উর্ধ্বমুখী। ফলে সাধারণ মানুষের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক শোবিজ অঙ্গনের পরিচিত মুখ।

ক’দিন আগেই আগেই করোনায় আক্রান্ত হয়েছেন প্রবীন অভিনেতা আবুল হায়াত, কবরী, আফসানা মিমি, গাজী রাকায়েত সহ বেশকিছু পরিচিত মুখ।

আর এবার সপরিবারে করোনায় আক্রান্ত হলেন ছোট পর্দার প্রিয় মুখ আহসান হাবিব নাসিম। চ্যানেল আই অনলাইনকে তিনি নিজেই করোনা পজিটিভ হওয়ার খবরটি জানালেন।

Banglabid

নাসিম বলেন, বৃহস্পতিবার রাতে আমরা কোভিড পজিটিভ হওয়ার রিপোর্ট পেয়েছি। আমি ও আমার সহধর্মিনীসহ আমার সন্তানেরাও করোনায় আক্রান্ত।

তিনি জানান, করোনার লক্ষণ হিসেবে তার স্ত্রীর শারীরিক দুর্বলতা ও হাল্কা কাশি রয়েছে। এছাড়া এখন পর্যন্ত অন্যদের কোনো লক্ষণ নেই। নাসিম জানান, চিকিৎসকের পরামর্শে আপাতত বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, খুব ভয়াবহ সময় এখন। কোভিড ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে, খুব সচেতন না হলে ভাইরাসটিকে প্রতিহত করার আর উপায় নেই। তাই সবাইকে বলছি, সাবধানে থাকুন।

Reneta

অন্যদিকে বাংলা নাটকের দেশ বরেণ্য অভিনেতা এসএম মহসিন করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি। অবস্থার অবনিত হলে নেয়া হয় আইসিইউতে। তার জন্য জরুরি ভিত্তিতে এ পজিটিভ প্লাজমা খোঁজা হচ্ছিলো।

এ বিষয়ে নির্মাতা এস এ হক অলিক চ্যানেল আই অনলাইনকে জানান, তার (এসএম মহসিন) অবস্থা আজ সকালে খানিকটা অবনতি হলেও এখন ঠিক আছেন। তার জন্য প্লাজমা খোঁজা হচ্ছিলো, সেটা পাওয়া গেছে। দুপুরেই তাকে প্লাজমা দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান হাবিব নাসিমএসএম মহসিনকরোনাপ্লাজমালকডাউনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT