বাংলাদেশ

সপরিবারে করোনামুক্ত মেয়র আতিক

মেয়র আতিক করোনামুক্ত, সেনা কর্মকর্তা ফুলের তোড়া প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়র আতিককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সেনা কর্মকর্তা, উপস্থিত রয়েছেন অন্যান্য ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম সপরিবারে করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন।

কোভিড-১৯ টেস্টের ফলাফল নেগেটিভ আসায় আজ মঙ্গলবার দুপুরে সপরিবারে মেয়র কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ছাড়েন।

মঙ্গলবার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা ইসলাম সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তারা এই হাসপাতালেই চিকিৎসা গ্রহণ করেছেন।

হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তারা প্রধানমন্ত্রীর প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

মেয়র আতিকসহ সবাই করোনামুক্ত, শুভেচ্ছা জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে মেয়র ও তার পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সাথে যুক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

অসুস্থ থাকাকালে নগরবাসীর কাছ থেকে যে দোয়া ও ভালোবাসা পেয়েছেন, এ জন্য মেয়র এবং তার পরিবারের সদস্যরা নগরবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

বিষয়:করোনাভাইরাস মেয়র আতিকুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…