বিনোদন

সপরিবারে করোনাক্রান্ত সোহম, বনি আইসোলেশনে

সোহম ও বনি করোনাক্রান্ত, আইসোলেশনে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহম ও বনি করোনাক্রান্ত, আইসোলেশনে থাকছেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে চিকিৎসা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার তৃতীয় ঢেউয়ে একের পর এক ধরাশায়ী টলিউড তারকারা। পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেবের মতো এবার সপরিবারে করোনাক্রান্ত হলেন সোহম। একইভাবে অভিনেতা বনিরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম জানিয়েছেন, এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন তারা এবং মেনে চলছেন সবরকম করোনাবিধি। সোহম এই খবর শোনানোর কয়েকঘণ্টার মধ্যেই খবর মেলে বনি সেনগুপ্তও করোনা পজিটিভ।

ইনস্টাগ্রাম পোস্টে বরবাদ তারকা লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ। আমার হালকা উপসর্গ রয়েছে। সম্প্রতি আমি শুটিং করছিলাম তাই সবাইকে অনুরোধ করব, যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নিন। আপনাদের আশেপাশের মানুষদের নিয়েও সচেতন থাকুন। আমি আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি আর আমার চিকিৎসক আমায় নিয়মিত পরামর্শ দিচ্ছেন। সবাইকে অনুরোধ করব সুরক্ষাবিধি মেনে চলুন আর মাস্ক পরুন।’

বনি একা নন, কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বনির মা, অভিনেত্রী তথা ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তরও। বুধবার টলিউডের প্রথম সারির ৬ তারকা করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব, এরা সকলেই এখন অতিমারীর কবলে।

বিষয়:দেব পরমব্রত চট্টোপাধ্যায় বনি মিমি চক্রবর্তী রুক্মিণী মৈত্র রুদ্রনীল ঘোষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…