বুস্টার এনার্জি বিস্কুট চ্যানেল আই ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় সেরা ৭ নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এর গ্র্যান্ড ফিনালে।
শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ক্ষুদে গানরাজ’র গ্র্যান্ড ফিনালের মহোৎসব।
বিচাকদের নাম্বার ও দশর্কদের ভোটে নির্বাচিত হওয়া পুস্পিতা, রাফতি, মাহিন, মহারাজা, পায়েল, বিজলী ও অর্পিতা এই সেরা ৭ জন প্রতিযোগীর মধ্যে একজন হবেন এবারের ‘ক্ষুদে গানরাজ’।
তবে প্রথমবারের মতো এই মহাৎসবে ঘটতে চলেছে আরেক চমক। এবারের ‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে দেওয়া হবে আজীবন সম্মাননা।
ইজাজ খান স্বপনের পরিকল্পনা ও পরিচালনায় গ্র্যান্ড ফিনালের পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।






