চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দ্বীপে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে জোয়ারের পানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২৭, মে ২০২১
চট্টগ্রাম, জনপদ
A A

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে চট্টগ্রামের সন্দ্বীপে বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের পানি লোকালয়ে প্রবেশ করেছে।বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে প্রবল জোয়ারে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের একটি স্পটে ভাঙ্গা বাঁধ দিয়ে আরও ২ থেকে ৩ টি জায়গায় বেড়িবাঁধ উপচে জোয়ারের লোনা পানি প্রবেশ করেছে।

জোয়ারের পানিতে বেড়িবাঁধ এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের চাষাবাদের জমির ফসল, পুকুরের মাছ ও খামারের হাঁস-মুরগী ভেসে গেছে। হঠাৎ জোয়ারের তাণ্ডব দেখে বেড়িবাঁধের এলাকার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

এলাকাবাসী জানায়, ৩ নং সতর্ক সংকেতের কারনে রেডক্রিসেন্ট বা অন্যান্য সংস্থা খুব বেশী গুরুত্ব দিয়ে প্রচার-প্রচারণা না করায় লোকজন ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ে খুব বেশী আতঙ্কিত ছিল না।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচিত ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে টেকসই বাঁধের কাজ সম্পন্ন না করায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির অভিযোগ করে বলেন, ‘ডলি কনস্ট্রাকশন কাজ নিয়ে তালবাহানা করায় সাধারন জনগন এ ক্ষতির সম্মুখীন হয়েছে। সাগরের লোনাজলে অনেক মানুষ তাদের সহায় সম্পদ হারিয়েছে”। তিনি আরো জানান, ঘূর্নিঝড়ের আতঙ্কে পানি উন্নয়ন বোর্ড গতকাল তড়িঘড়ি করে বাঁধটি অস্থায়ীভাবে মেরামত করে, মাটি কম্পাকশান না হওয়ায় এটি ছিঁড়ে গেছে।

স্থানীয় জেলে মঙ্গল জলদাস জানান, সঠিক সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় জোয়ারের পানিতে এলাকার ফসলের জমি নষ্ট হয়েছে, পুকুরের মাছ ভেসে গেছে। প্রতিবন্ধী আজিজ জানান,সাগরের পানিতে তার ফার্মের হাঁসমুরগিগুলো ভেসে গেছে।

Reneta

এলাকাবাসী বলেন,রাতের জোয়ারের আতঙ্কে আছেন সাধারন মানুষ, বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন বলেন, বেড়িবাঁধের যে অংশ ভেঙ্গে গেছে আমরা আজ রাতের মধ্যে তা সংস্কার করে দিব। ডলি কন্সট্রাকশনের কাজের অবহেলার কারণে আজ এ অবস্থা। বর্তমানে কাজটি সম্পন্ন করতে বিশ্বাস বিল্ডার্সকে দায়িত্ব দেয়া হয়েছে । দ্রুত তারা কাজটি স্থায়ীভাবে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড় ইয়াসচট্টগ্রামের সন্দ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা পরিস্থিতিতে শিশুর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ

পরবর্তী

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট বন্ধ

পরবর্তী

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট বন্ধ

'আরআরআর' দেখা যাবে জি ফাইভ ও নেটফ্লিক্সে

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT