চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দ্বীপে নৌ যাতায়াতে জনদুর্ভোগ

জাহিদ হাসান শাকিলজাহিদ হাসান শাকিল
১২:৫৭ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ আনাসহ বিগত কয়েক বছরে সন্দ্বীপের ব্যাপক উন্নয়ন দেখা গেলেও মূল ভূখণ্ডে যাওয়ার একমাত্র নৌপথ যেন প্রাচীন যুগের মতোই রয়ে গেছে। এ নৌপথের এখনো কোনো সুফল মেলেনি। সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার ৭টি ফেরিঘাট থাকলেও সচল রয়েছে কুমিরা-গুপ্তছড়া ফেরিঘাট।

২০১২ সালে ২৫ কোটি টাকা ব্যয়ে দুপাশে দুটি জেটি নির্মাণ করলেও গুপ্তছড়া অংশে কোনো কাজে আসছে না এটি। নির্মাণের ৬ মাসের মধ্যে ভেঙে পড়ে যায় এটি। সাড়ে চার হাজার ফুট দীর্ঘ জেটিটি অবশিষ্ট আছে মাত্র দুই হাজার ফুট।

কুমিরা অংশে থাকা জেটিও ব্যবহার হচ্ছে কেবল জোয়ারের সময়। ফলে দুর্ভোগের যেন শেষ থাকে না সন্দ্বীপের মানুষের। কোমরপানিতে নেমে যেতে হয় যাত্রীদের। এরপর কাদা মাড়িয়ে পাড়ে উঠতে হয়। আবার নৌযানে ওঠার সময়ও একই অবস্থা। শুধু তা-ই নয়, স্টিমার কিংবা লঞ্চে উঠতে নামতে হলে অবৈধ লালবোট ব্যবহার করতে হয়। যার কারণে ২০১৭ সালে ২ এপ্রিল হারাতে হয়েছে ১৮টি তাজা প্রাণ। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিতে হয় দ্বীপের মানুষদের।

সন্দ্বীপের গুপ্তছড়া অংশে যাত্রী ওঠানামার জন্য আছে দুইটি জেটি। ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত জেটির একটি অংশ তলিয়ে গেছে নদীগর্ভে। নির্মাণের ছয় মাসের মাথায় ভেঙে গেছে এ জেটির সামনের অংশ। এ জন্য এ জেটিতে ওঠানামার কাজও সারতে পারছেন না যাত্রীরা। পুরোনো এ জেটির ৫০০ গজের মধ্যেই হয়েছে নতুন আরেকটি জেটি। এ জেটি থেকেও সেবা পাচ্ছে না জনগণ। ভাটা থাকলে হাঁটুসমান কাদা মাড়িয়েই এই জেটিতে উঠতে হয় নারী-পুরুষ সবাইকে। ওঠানামার এ কষ্ট পোহাতে হচ্ছে বৃদ্ধ নারী ও শিশুদেরও।

সন্দ্বীপ উপজেলার সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতাও বললেন সেসব কথাই।

সন্দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগের ছয়টি রুট আছে চট্টগ্রাম শহরের। সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বিভিন্ন পয়েন্ট দিয়ে আছে এ রুটগুলো। যোগাযোগ সুবিধার কারণে যাত্রীদের পছন্দের শীর্ষে আছে কুমিরা-গুপ্তছড়া রুট। এ রুট দিয়ে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি মানুষ যাতায়াত করে। এখান থেকে প্রতিদিন লাখ টাকা টোল আদায় করে জেলা পরিষদ। এই টোলের একটি নির্ধারিত অংশ তারা প্রদান করে বিআইডব্লিউটিএকে। সরকারি এ দুটি সংস্থা সমঝোতার ভিত্তিতে ঘাট পরিচালনা করলেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মনোযোগী ছিল না কেউই।

Reneta

স্থানীয় এমপি মাহফুজুর রহমান মিতার চেষ্টায় বিআইডব্লিউটিএ মাস কয়েক আগে একটি ড্রেজার পাঠায় সন্দ্বীপে। এটি সন্দ্বীপের গুপ্তছড়া অংশে কিছুটা ড্রেজিং করে নতুন জেটির সঙ্গে নৌযান নোঙর করানোর ব্যবস্থা করে। কিন্তু স্থায়ীভাবে ড্রেজিংয়ের ব্যবস্থা না হওয়ায় বন্ধ হয়ে গেছে এ সার্ভিস। বিআইডব্লিউটিএ ঘাটের মালিকানা না পেলে ড্রেজিং করতে উৎসাহী নয়। গুপ্তছড়া অংশ থেকে তাই এখন ফিরে আসবে তারা। কুমিরা অংশে কিছুদিন ড্রেজিং করে এ ড্রেজার নেওয়া হবে অন্যত্র। কিন্তু নিয়মিত ড্রেজিং না হলে তীরে নৌযান নোঙর করার এ সুবিধা টেকসই হবে না বেশিদিন। অথচ স্থানীয় বাসিন্দারা নৌঘাট সমস্যার স্থায়ী সমাধান চায়। চায় তারা নিরাপদ নৌযান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনদুর্ভোগসন্দ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT