বিশ্বজুড়ে সন্ত্রাস মোকাবেলায় আবারও একজোট হওয়ার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কুয়ালালামপুরে তিনি বলেছেন, বিশ্বজুড়ে চলা আইএসের সন্ত্রাসের বিরুদ্ধে অ্যামেরিকাসহ প্রতিটি শক্তিধর দেশকেই একত্রিত হতে হবে।
এ ব্যাপারে আরেক পরাশক্তি রাশিয়ার কাছেও সাহায্য চেয়েছেন ওবামা।
কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনের পর এমন কথা বলেছেন তিনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে ওবামা বলেন, রাশিয়ার উচিত যারা নিরীহ নাগরিকদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
মনেকরা হয় সম্প্রতি ২২৪ জন যাত্রীসহ একটি রুশ বিমানকে মিসরে ধ্বংস করেছে আইএস।
চলতি মাসের ১৩ তারিখ প্যারিসে জঙ্গি হামলায় প্রাণ হারান একশত ২৯ জন নাগরিক। এ ক্ষেত্রেও হামলার দায়ও স্বীকার করেছে আইএস।
বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে, আগামী মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদের সাথে হোয়াইট হাউজে ওবামার সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেখানে জঙ্গি দমনে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভবনা রয়েছে।







