চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে আগাম তথ্য চায় বাংলাদেশ

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৬:৪৫ অপরাহ্ণ ১৬, মে ২০১৬
বাংলাদেশ
A A

মার্কিন মুখ্য উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বড় ধরণের
সন্ত্রাসী আক্রমণের আগেই তা প্রতিরোধে আগাম তথ্য পেতে চায় বাংলাদেশ।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলেও
জানান তিনি।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক করতে বেলা আড়াইটার দিকে সচিবালয়ে আসেন যুক্তরাষ্ট্রের মুখ্য উপসহকারি পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টডের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল। দেড় ঘণ্টার ওই বৈঠকে বাংলাদেশের চলমান পরিস্থিতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশ কীভাবে কাজ করতে পারে, বিদেশীদের নিরাপত্তাসহ আলোচিত হত্যাকাণ্ডগুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে সহযোগীতা করতে চায় যুক্তরাষ্ট্র। বৈষয়িক
সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশ কিভাবে এক সঙ্গে কাজ করতে পারি, সহযোগীতা
করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। জঙ্গি দমনে সবার সহযোগীতা দরকার।
সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়। সেজন্য নাগরিক প্রতিনিধিসহ সবার সঙ্গে
কথা বলা হচ্ছে। যেন বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসবাদ মুক্ত থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো আন্তর্জাতিক জঙ্গি নেই। দেশী জঙ্গিরা নানা ঘটনা ঘটালেও তাদের বড় ধরণের আক্রমণের আগেই তা প্রতিরোধ করতে চাই। সারা পৃথিবীতে আজ সন্ত্রাসীদের আক্রমণে অনেকেই আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে সেসব এখানেই সৃষ্ট সন্ত্রাসীদের দ্বারা হচ্ছে। তাদের দ্বারা আর আমরা আক্রান্ত হতে চাইনা, সেসব প্রতিরোধ করতে চাই। আগে থেকেই তাদের চিহ্নিত করতে চাই।

বিভিন্ন দূতাবাস তাদের নিরাপত্তা চেয়ে চিঠি দিচ্ছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকপাড়ার নিরাপত্তা আরো জোরদারে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন যুক্তরাষ্ট্রমার্শা বার্নিকাটসন্ত্রাসবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা বলেছে বিএনপি

পরবর্তী

একদিনে তিন সেঞ্চুরি

পরবর্তী

একদিনে তিন সেঞ্চুরি

‘আশ্বাসে’র পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT