চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তান হত্যায় পিতার মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৪৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২১
- সেমি লিড, আদালত
A A

নিজের আট বছরের শিশু সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পিতা শহীদ রাড়ির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

শহীদ রাড়ির করা জেল আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. হেলাল উদ্দিন মোল্লা। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

Banglabid

নির্মম এই হত্যা মামলার বিবরণ তুলে ধরে রাষ্ট্র পক্ষের আইনজীবী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঘূর্ণিঝড় সিডরে বাড়িঘর ভেঙে যাওয়ায় পটুয়াখালীর শহিদ রাড়ি স্ত্রী ও আট বছরের ছেলেকে নিয়ে তার শ্বশুরবাড়িতে ওঠেন। এরমধ্যে ওই বাড়িতে তার ছোট ভায়রাও আসে এবং তার কাছে থাকা ৫ হাজার টাকা সে তার শাশুড়ির কাছে দেয় ট্রাংকে রাখতে। শাশুড়ি সে টাকাটা ট্রাংকে রেখে তালা দিয়ে দেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ট্রাংকের তালা ভাঙ্গা এবং ভেতরে কোন টাকা নেই। তখন বাড়ির সবাই সিদ্ধান্ত নেন যে টাকা চোর ধরতে সবাইকে চাল পড়া খাওয়ানো হবে। এটা শুনে শহিদ রাড়ি তার ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে এসে বলে আমার ছেলেকে কি করছো তোমরা। তখন অবাক হয়ে বাড়ির সবাই তাকে বলে তুমিই তো একটু আগে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলে।

একপর্যায়ে শহিদ রাড়িকে একটি ঘরে আটকে রাখা হলে সে সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই বাড়ির ২ মাইল দূর থেকে ছোট্ট ছেলেটির লাশ উদ্ধার করা হয়। ২০০৮ সালের ২২ মে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেফতার শহিদ রাড়ি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর বিচার শেষে পটুয়াখালীর আদালত শহিদ রাড়িকে মৃত্যুদণ্ড দিয়ে ২০০৯ সালের ১৪ মে রায় ঘোষণা করেন।

ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে শহিদ রাড়ি। সে আপিল ও ডেথ রেফারেন্সর শুনানি নিয়ে হাইকোর্ট শহিদ রাড়ির মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৪ সালের ১৮ জুন রায় দেন।

Reneta

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরে জেল আপিল করে শহিদ রাড়ি। সেই জেল আপিলর শুনানি নিয়ে শহীদ রাড়ির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আর কারাগারের কনডেম সেল থেকে তাকে সাধারণ সেলে নিতে নির্দেশ দেয়া হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যুদণ্ডশিশুসুপ্রিম কোর্টহত্যাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মেহনতি  মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পরবর্তী

টিসিবির পণ্য কিনতে ভিড় বাড়ছে

পরবর্তী
টিসিবির পণ্য বিক্রির জন্য ভিড়, তেল ও খাদ্য সামগ্রী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিসিবির পণ্য কিনতে ভিড় বাড়ছে

জাব উই মেট সিনেমার মূল চরিত্রের ছবি, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

'জাব উই মেট' বদলেছে ক্যারিয়ার, 'তাশান' বদলেছে জীবন: কারিনা

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT