চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তান সম্পত্তি নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A

অনেক বাবা-মা তার শিশু সন্তানকে সম্পত্তি মনে করেন, শাসনের নামে নির্যাতন করেন। কিন্তু সন্তান সম্পত্তি নয়। দেশের প্রচলিত আইনে শিশুর নিজেরই সুরক্ষা পাবার আইনগত অধিকার রয়েছে বলে উল্লেখ করেছেন বিচারপতি শেখ হাসান আরিফ।

‘ডাইভারশন ফ্রম দ্য পুলিশ স্টেশন আন্ডার দ্য চিলড্রেন অ্যাক্ট ২০১৩’ শীর্ষক কর্মশালায় হাইকোর্টের এ বিচারপতি এই মন্তব্য করেন।

ইউনিসেফের সহযোগিতায় সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস আয়োজিত কর্মশালায় বিচারপতি শেখ হাসান আরিফ আরো বলেন: এখন সময় এসেছে মা বাবাকে আইনের মধ্যে নিয়ে আসার।

তিনি আরো বলেন: শিশুদের ক্ষেত্রে রেস্টিটিউটরি জাস্টিসকে বিবেচনায় নিতে হবে। অর্থাৎ শাস্তি না দিয়ে তাদের সংশোধনের পন্থায় নিতে হবে।

এসময় এক পরিসংখ্যান তুলে ধরে বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, ৪৩ মাসে সারা দেশে ৯৬৮ জন শিশুকে মেরে ফেলা হয়েছে।’

আজকের কর্মশালায় সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস- এর চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন: শিশুরা ক্রাইম করার প্রবণতা নিয়ে জন্মায় না।  ক্রিমিনাল (অপরাধী) হয়ে জন্মায় না। পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা ক্রাইমে জড়িয়ে যায়। এর জন্য দায়ী কে সেটাও আমাদের চিন্তা করতে হবে। একটা শিশু কখন খাবার চুরি করে? যখন তার পেটে খাবার থাকে না তখন। অনেক সময় মা-বাবার সঠিক পরিচর্যার অভাবে শিশু খারাপ পথে চলে যায়। তাই শিশুকে কোর্ট কাচারিতে পাঠানো সমীচিন নয়, বিকল্প পন্থায় তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।

Reneta

তিনি আরো বলেন: শিশুরা খারাপ পথে যায়, খারাপ কাজ করে, চুরি করে, মারামারি করে, নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে। যার জন্য আমি বলবো যে, আদৌ শিশুরা এই খারাপ কাজ বা খারাপ ব্যবহারের জন্য দায়ী নয়। শিশুরা মারামারি করে কারণ তাদের পরিবারের মধ্যে মারামারি হয় বলে এটাকে জীবনের অংশ হিসেবে মেনে নেয়। যে ঘরে দৈনন্দিন মারামারি হয়, সে ঘরে শিশুরা বড় হচ্ছে মারামারি দেখতে দেখতে। মারামারি তাদের জন্য কিছুই না।

বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন: আমি নিউজিল্যান্ডে গিয়েছিলাম সে দেশের শিশু বিচার ব্যবস্থা দেখার জন্য। সেখানে গিয়ে দেখলাম ও জানলাম, থানা থেকেই উনারা ৭০ থেকে ৭৫ ভাগ শিশুকে মামলা থেকে বাদ দিয়ে দেয়। আর যে ২৫ শতাংশ থাকে তাদের থেকে আবার ১০ থেকে ১৫ শতাংশ শিশুকে ডাইভারশনের (বিকল্প পন্থায়) মাধ্যমে অব্যাহতি দেওয়া হয়।

বিচারপতি মোহাম্মদ ইমান আলী কর্মশালায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তাদের উদ্দেশে বলেন: আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে, আমরা যাদেরকে নিয়ে কাজ করতে যাচ্ছি বা করছি তারা হচ্ছে শিশু। আপনারা সবাই জানেন শিশুরা নিষ্পাপ হয়, অবুঝ হয়। ঠিক চিন্তাভাবনা করে কোনো কাজ তারা করে না। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। খারাপ পথে গেলে শিশুদেরকে কিভাবে ভালো পথে নিয়ে আসা যায় সে অনুযায়ী কাজ করতে হবে। আর প্রবেশন অফিসার ও শিশুদের নিয়ে কাজ করা পুলিশ সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি খিজির আহমেদ, সুপ্রিম কোর্টের মুখপাত মো: সাইফুর রহমান, ঢাকা মহানগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (ইনস্টিটিউশন) মো. আবু মাসুদ ও ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট শাবনাজ জাহেরীন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT