চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তান লালন-পালনের দায়িত্ব ভাগাভাগিতে সুখের দাম্পত্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ পূর্বাহ্ন ২৩, আগস্ট ২০১৫
অন্যান্য
A A

বিয়ের পরের রোমান্সগুলো যেনো কয়েকবছর যেতে না যেতেই ম্লান। আর ঘর আলো করে সন্তান আসার পরে তো দুজনের মধ্যে শুধুই অন্ধকার। এবার সমাধান দিচ্ছেন গবেষকরা। তারা বলছেন, সন্তানের লালন-পালনের দায়ভার ভাগ করে নিন, ভালো দাম্পত্য জীবন কাটাতে পারবেন। পাবেন সুখী যৌন জীবনও।

৪৮৭ টি পরিবারের উপর গবেষণা করে এই তথ্যটি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা। যেসব বাবা-মা সন্তানের দায়িত্বটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় তারা যেমন যৌন সম্পর্কে সুখী থাকে তেমনই তাদের দুজনের মানসিক বন্ধনটাও বেশ দৃঢ় হয়।

গবেষকরা বলছেন, যদি যুগলের নারীটি সন্তান লালন-পালনে বেশি সময় ব্যয় করেন তাহলে দুজনের মধ্যেই কম সন্তুষ্টি বিরাজ করে। আর যদি পুরুষটি বেশি সময় ব্যয় করেন তাহলে অবশ্য একই রকমের প্রভাব দেখা যায় না।

আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনে উপস্থাপিত গবেষণার সকল তথ্যাদি ঘেঁটে দেখা যায়, যদি একটি যুগলের নারীটি সন্তান দেখভালের ৬০ শতাংশ কাজ করে থাকে যেমন নিয়ম ঠিক করে দেওয়া, ভালো কাজের প্রশংসা করা বা খেলাধূলা করা তাহলে সেই যুগলটি নিজেদের সম্পর্কে খুব কম সন্তুষ্টিতে ভোগেন। একই সাথে মানসিক দ্বন্দ্ব থাকে দুজনের মধ্যে, অখুশি থাকে নিজেদের যৌন জীবন নিয়েও।

গবেষকদলের প্রধান জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের সহযোগি অধ্যাপক ড্যানিয়েল কার্লসন বলেন, গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, যে সব যুগলের মেয়েটি বেশিরভাগ বা পুরোটাই সন্তান লালন-পালনে ব্যস্ত থাকেন, তাহলে সেই যুগলের দুজনেই সম্পর্ক ও যৌনজীবন নিয়ে হতাশ থাকেন।

তবে বাবা যদি বেশি সন্তান লালনপালনের দায়িত্ব পালন করে তাহলে সেটা সম্পর্কে তেমন কোনো প্রভাব আনে না। শিশুকে কে খাওয়ালো বা কে গোসল করালো সেটা ব্যাপার না কিন্তু কাজগুলো দুজনের মধ্যে ভাগ করে নেওয়াই সম্পর্ক ভালো রাখার সবচেয়ে ভালো উপায়। অবশ্য এখনো কাজ ভাগাভাগির প্রতি যুগলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এখনো কাজ করে যাচ্ছেন গবেষকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: যৌন জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT