চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তান না নেয়ায় ছেলে ও ছেলের বউকে আদালতে নিলেন বাবা-মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১২, মে ২০২২
আন্তর্জাতিক
A A

এক বছরের মধ্যে ছেলে এবং ছেলের বউকে সন্তান নিতে হবে নয়তো ৬ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার দাবিতে ছেলেকে আদালতে নিয়ে গেছেন বৃদ্ধ বাবা-মা। ছেলেকে বিয়ে করানোর ৬ বছর পরেও নাতি-নাতনির মুখ না দেখাতে এই আইনি ব্যবস্থা নিলেন তারা।

আলজাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জীব এবং সাধনা প্রসাদ বলেন তারা তাদের পাইলট ছেলেকে লালন-পালন ও শিক্ষিত করে এবং একটি জমকালো বিয়ের জন্য টাকা খরচ করে তাদের সকল সঞ্চয় নিঃশেষ করে ফেলেছেন। এখন তারা তা ফেরত চায়।

এই দম্পতি গত সপ্তাহে ভারতের হরিদ্বারের একটি আদালতে দায়ের করা তাদের পিটিশনে বলেছেন, তাদের ছেলে বিয়ের ৬ বছর অতিবাহিত হলেও তারা এখনো সন্তান ধারণের পরিকল্পনা করেনি। তাদের মতে এই বয়সে তাদের কোনো নাতি-নাতনি পাশে থাকলে তাদের একাকি জীবন কাটানো কিছুটা সহজ হবে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, তারা এই মামলায় যে ক্ষতিপূরণ দাবি করছে তা হল ভারতীয় ৫০ মিলিয়ন রুপি, যার মধ্যে রয়েছে একটি পাঁচ তারকা হোটেলে ছেলের বিবাহের সংবর্ধনার খরচ, ৮০ হাজার ডলার সমমূল্যের একটি বিলাসবহুল গাড়ি এবং বিদেশে নতুন দম্পতির হানিমুনের জন্য অর্থ প্রদান।

এই পিতামাতারা তাদের ছেলেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাইলট হিসেবে প্রশিক্ষণ নেয়ার জন্য ৬৫ হাজার ডলার খরচ করেছেন।

এই বৃদ্ধ দম্পতি তাদের আবেদনে বলেন, ‘আমাদের বাড়ি তৈরির জন্যও ঋণ নিতে হয়েছিল আর এখন আমরা অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। মানসিকভাবেও আমরা বেশ বিরক্ত কারণ আমরা একা থাকি।’

Reneta

দম্পতির আইনজীবী অরবিন্দ কুমার জানান উত্তর ভারতের আদালতে আগামী ১৭ মে তাদের আবেদনটির শুনানি হবে।

ভারতে বহু আগে থেকেই যৌথ পরিবার ব্যবস্থা লক্ষ্যণীয় এর কারণে পরিবারের সবাই একসাথে বসবাস করে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যেতে দেখা যায় এবং তরুণ দম্পতিদের পরিবারের সাথে থাকা, সন্তান ধারণ, পালনের চাইতে নিজেদের ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন হতে দেখা যায় বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT