চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সন্তানের স্মৃতি কথনে সংগীতজ্ঞ মোবারক হোসেন খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী আয়েত আলী খানের ছেলে সংগীত ব্যক্তিত্ব মোবারক হোসেন খানের প্রথম প্রয়াণ দিবস ২৪ নভেম্বর। এ উপলক্ষে তাঁকে স্মরণের উদ্যোগ নিয়েছে আঙ্গিনা ইন্টারন্যাশনাল।

সংগীতজ্ঞ মোবারক হোসেন খান স্মরণ আয়োজনটি হবে ২০ নভেম্বর, অনলাইনে। আয়োজকদের নিজস্ব ফেসবুক গ্রুপেই দেখতে পারবেন আগ্রহীরা। যেখানে তিন দেশের তিন প্রান্ত থেকে ভার্চুয়াল সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোবারক হোসেন খানের তিন সন্তান।

বাংলাদেশ থেকে অধ্যাপক রিনাত ফৌজিয়া খান, যুক্তরাষ্ট্র থেকে ড. তারিফ হায়াত খান এবং অস্ট্রেলিয়া থেকে তানিম হায়াত খান।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি শুরু হবে শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৬টা ৫৫মিনিট মিনিটে। সঞ্চালনায় থাকবেন কানাডা থেকে কবি, আবৃত্তিকার ও উপস্থাপিকা সাইদা সারমিন রুমা।

১৯৩৮ সালের ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের সংগীত পরিবারে জন্মগ্রহণ করা মোবারক হোসেন খান মারা যান ২০১৯ সালের ২৪ নভেম্বর। তাঁর বাবা ওস্তাদ আয়েত আলী খাঁ প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী। মা উমার উন-নেসা। তাঁর চাচা ওস্তাদ আলাউদ্দিন খাঁ উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ।

১৯৬২ সালের ২০ অক্টোবর বাংলাদেশ বেতারের অনুষ্ঠান প্রযোজক হিসেবে মোবারক হোসেন খানের কর্মজীবন শুরু হয়। পরে তিনি বাংলাদেশ বেতারের পরিচালক হিসেবে ৩০ বছর কর্মরত ছিলেন। ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

Reneta

মোবারক হোসেন খান জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের বড় বোন সংগীতশিল্পী ফৌজিয়া ইয়াসমীনকে বিয়ে করেন। তিনি একুশে পদক পেয়েছেন ১৯৮৬ সালে। এ ছাড়া পেয়েছেন স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৪) ও বাংলা একাডেমি পুরস্কার (২০০২)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলাউদ্দিন খাঁমোবারক হোসেন খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT