চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানকে কাছে রাখার জন্য মামলা করলেন বাঁধন

আসিফ রহমান খানআসিফ রহমান খান
৩:২০ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

ছোটপর্দার অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সবকিছুই যেন তার মেয়ে সায়রাকে ঘিরে। শত ব্যস্ততার মাঝেও মা হিসাবে নিজের দায়িত্ব ঠিকই পালন করছেন তিনি। একমাত্র মেয়ে সায়রার অগ্রাধিকার বাঁধনের কাছে সবসময়ই আগে। তবে মা-মেয়ের এই মধুর সম্পর্ক এখন গড়িয়েছে আদালতে। বাঁধন তার একমাত্র মেয়ে সায়রাকে কাছে রাখার জন্য পারিবারিক আদালতে মামলা করেছেন। গত ৩ আগস্ট তার পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে বাঁধন বলেন, ‘আমার মেয়ে আমার সবকিছু। মিডিয়ায় সবারই জানা আমি আমার মেয়েকে কিভাবে বড় করছি। সায়রা যেন ভালো মানুষ হতে পারে তার জন্য আমি কোনকিছুর ত্রুটি রাখছি না। ভালোভাবে তাকে গড়ে তোলার চেষ্টা করছি। অথচ তাকে পাওয়ার জন্য এখন আমাকে আদালতের শরণাপন্ন হতে হলো।’

মেয়ে সায়রার সঙ্গে বাঁধন

লাক্স তারকা বাঁধনের দাবি, তার প্রাক্তন স্বামী মাশরুর সিদ্দিকী সনেট মেয়ে সায়রাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইছেন। তিনি বলেন, সায়রার বাবা তাকে কানাডা নিয়ে যাওয়ার কথা বলে। আমি বিষয়টিতে বাঁধা দিতে গেলে সনেট বলে, প্রয়োজনে জোর করেই সে মেয়েকে কানাডায় পাঠাবে। কিন্তু আমি চাই না আমার একমাত্র সন্তান দেশের বাইরে থাকুক। ওর জন্য আমি অনেক সংগ্রাম করেছি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই সায়রাকে আমার কাছে যেন রাখতে পারি সেজন্য মা হিসেবে আমার অধিকার পেতে মামলা করেছি।

নিজের বর্তমান অবস্থান তুলে ধরে বাঁধন বললেন, ‘একদিকে মেয়েকে সামলাচ্ছি, মামলা লড়ছি। অন্যদিকে কাজ করার চেষ্টা চালাচ্ছি। দুঃসময়ে পাশে থাকার জন্য কিছু মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমার বাবা-মা, দুই ভাই, মেয়ের স্কুলের শিক্ষক, অভিভাবকরা, আমার সহকর্মী, পরিচালকসহ সংশ্লিষ্ট সবাই আমাকে মানসিক সমর্থন দিয়েছেন। আসলে এমন পরিস্থিতে একটা মেয়ে কতটা অসহায় হয়ে পড়ে তা বলে বোঝানোর মতো নয়।’

২০১০ সালে মাত্র ৩ মাসের পরিচয়ে সনেটকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাঁধন। সুখে-শান্তিতে সংসার করছিলেন তিনি। কিন্তু প্রত্যাশার পূর্ণতা মেলেনি। তাই বাধ্য হয়েই ২০১৪ সালের আগস্ট মাসে তারা বিচ্ছেদের জন্য আবেদন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে নতুন মার্কিন হামলা, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে সতর্কতা জারি

জুলাই ১২, ২০২৬
প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

জুলাই ১২, ২০২৬

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT