চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানকে আদর্শ মানুষ করার কৌশল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৫
অন্যান্য
A A

পরিবারই একটি শিশুর জীবনে শিক্ষা লাভের প্রথম স্কুল। এখনা থেকেই শিশু বয়সে একজন মানুষের মধ্যে বিভিন্ন নিয়ম-নীতি আর আদর্শের বীজ রোপন করা হয়। বাবা-মা, পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে শেখা আচরণই শিশুটিকে পরবর্তীতে তার জীবন গঠনে সাহায্য করে। তবে আজকের যুগের শিশুদের ভবিষ্যতের জন্য আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মাকে অনেক পরিশ্রম করতে হয়। সেই সচেতনতায় কিছু টিপস:

জীবনের লক্ষ স্পষ্ট করে বুঝিয়ে বলুন: সব বাবা-মাই চান তার সন্তান দায়িত্ববান, সুস্বাস্থ্যের অধিকারী, স্বাধীনচেতা ও সুখী মানুষ হিসেবে জীবন গড়ে তুলবে। ৮ থেকে ১০ বছর বয়সে থেকে ছেলে-মেয়েদের মধ্যে ভালো মন্দ বোঝার বোধটি আসতে থাকে। আর তখন থেকেই অভিভাবকদের উচিৎ জীবনের লক্ষ্য, কোন কাজটি করা উচিৎ আর কোনটি করা উচিৎ নয়। এখন থেকেই ওর কী কী দায়িত্ব পালন করা উচিৎ সেই বিষয়গুলো স্পষ্ট করে সন্তানকে বুঝিয়ে বলা। 

সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে সন্তানের মনের ইচ্ছা জানুন: বেশিরভাগ সময় অভিভাবকরা যে কোনো বিষয়ে সন্তানের মনের ইচ্ছা না জেনে তার ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেন। কিন্তু কখনোই তা করা উচিৎ নয়। এতে করে সন্তানেরা পরবর্তী জীবনেও প্রতিটি ক্ষেত্রে বাবা-মার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আবার কোনো কোনো ছেলে-মেয়ে নিজের ইচ্ছা প্রকাশ করতে না পারায় মনের ভিতর রাগ পুষতে থাকে। যা পরাবর্তী জীবনে তার বদ মেজাজী আচরণের কারণ হয়ে দাঁড়ায়। কিশোর বয়সে সেই রাগ প্রকাশ করে, বাবার মার সঙ্গে সম্পর্কের অবনতি হয়। 

সন্তানের মধ্যে পরিবর্তন দেখলে নতুন কিছু পরিকল্পনা করুন: বয়সের সঙ্গে সঙ্গে সন্তানের মধ্যে বিভিন্ন ধরণের পরিবর্তন আসে। কখনো কখনো সেই পরিবর্তনটি নেতিবাচক হতে পারে। তাতে বিচলিত হয়ে পড়বেন না। বরং সন্তানের সঙ্গে সময় দিন। ঠান্ডা মাথায় বসে ওর সঙ্গে আলোচনা করুন। ওর মনের ভিতর কী চলছে তা জানুন। শাসন না করে সমস্যাটি সমাধানে নতুন কিছু পরিকল্পনা করুন। 

সুন্দর একটি রুটিন তৈরি করে দিন: গবেষকরা বলেন, খারাপ বা দুষ্ট ছেলে-মেয়ে বলে কিছু নেই। সন্তানদের বখে যাওয়ার পিছনে দায়ী থাকে খারাপ ও কঠোর রুটিন। সন্তানের আদর্শ জীবনে গঠনে বাবা মাকে প্রথম থেকেই প্রতিদিনের কার্যকলাপের জন্য একটি সুন্দর রুটিন করে দিতে হবে। খেয়াল রাখতে হবে সেই রুটিনে যেন সন্তানদের রিলেক্স’র জন্য, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য যথেষ্ট সময় থাকে। একটি সুন্দর ডেইলি রুটিন আপনার সন্তানের জীবনে সুন্দর গতি নিয়ে আসবে।

ভালো কাজের জন্য প্রশংসা করুন: সন্তানরা ভালো কোনো কাজ করলে, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বা বাসার কোনো কাজ করলেও ওকে অভিন্দন জানান। ওর প্রশংসা করুন। দেখবেন এতে ওর মধ্যে ভালো কাজ করার এক ধরণের স্পৃহা আসবে। বড়দের আরো প্রশংসা পাওয়ার জন্য ও আগ্রহী হয়ে উঠবে। 

Reneta

বাবা মাকে মনে রাখতে হবে ছোট ছেলে-মেয়েদের মন অনেক কোমল থাকে। তাই জীবনের শুরুতে সন্তানদের মধ্যে যে আদর্শের বীজ বুনবেন ওর ভবিষ্যত জীবনে তারই প্রতিফলন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাইফস্টাইলশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT